বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

অত্যন্ত উৎসবমুখর পরিবেশে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে এই বর্ণাঢ্য প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়। ডি.বি ইউনাইটেড হাইস্কুলের মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা সিটি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিডিএফ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব শাহাদাৎ হোসেন বাবু, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল হাসান, বিশিষ্ট প্রাবন্ধিক প্রভাষক আবদুল ওহাব আজাদ, ইসলামী বক্তা মনিরুল ইসলাম ফারুকী, ভিলেজ ডাক্তার মো. জিয়াউর রহমান প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, “এই ক্রীড়া প্রতিযোগিতা তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও সুস্থ ধারার জীবনযাপনে উৎসাহিত করবে। পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার অপরিহার্যতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।”

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, সহকারি শিক্ষক আবুল হাসান, আকলিমা খাতুন, মাওলানা মহসীন উদ্দীন, মো. মুকুল হোসেন, রেহেনা পারভীন, জয়দেব বাছাড়, ফয়জুল হক বাবু, ভবতোষ সরকার, মিলন কবিরাজ, অনিমেষ সরকার, লুৎফুন্নেছা ডালিয়া, মো. মুকুল হোসেন ও আল-মামুন প্রমুখ। ডি.বি ইউনাইটেড হাইস্কুলের ক্রীড়া শিক্ষক আবুল হাসান এর সার্বিক তত্বাবধানে ও অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর বিভিন্ন ইভেন্টের খেলা শেষ হয়।

পরবর্তীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান ও সহকারি শিক্ষক রমেশ সরদার।

একই রকম সংবাদ সমূহ

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসের ১ম আসরের সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্রবিস্তারিত পড়ুন

  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো
  • তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা