বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় লাইসেন্স ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী হচ্ছে সেমাই  

তালার লাইসেন্স ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী ভ্যালি সেমাই বাজারে
অস্বাস্থ্যকর ও নোংড়া পরিবেশে তৈরী হচ্ছে সাতক্ষীরার তালা সদরের আটারই গ্রামে শপিং ভ্যালি কোম্পানির নামে লাচ্ছা সেমাই। কোন প্রকার নিয়মনিতি না মেনে এই কারখানা সেমাই উৎপাদন করছে।
তবে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) লাইসেন্স ছাড়া সেই লাচ্ছা সেমাই বাজারজাত করা হচ্ছে। বিএসটিআই লাইসেন্স না থাকার শর্তেও সেমাইয়ের প্যাকেটের গায়ে বিএসটিআই লোগো ও ভূয়া নিবন্ধন নম্বর ব্যবহার করছে।
সরোজমিন গিয়ে দেখা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খালি গায়ে ভ্যালি লাচ্ছা সেমাই ফ্যাক্টরিতে সেমাই তৈরি করছেন শ্রমিকরা। ময়লা পানিতে ময়দা মিশিয়ে কনুই পর্যন্ত হাত ঢুকিয়ে তৈরি কাজ করছেন কয়েকজন শ্রমিক। কপাল থেকে সেখানে ঝরে পড়ছে ঘাম। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ ফ্যাক্টরি স্থাপন করে সেমাই বিক্রি চলছে। বিএসটিআইয়ের অনুমোদনহীন অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা নিম্নমানের লাচ্চা সেমাই বাজার জাত করা হচ্ছে ।
অনুসন্ধানে দেখা গেছে, নিন্ম মানের ডালডা, অর্ধ গলিত চর্বি ও নিন্ম মানের সয়াবিন  অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী হচ্ছে সেমাই। শ্রমিকরা ধুমপান করছে আবার সরাসরি সেমাইয়ে হাত দিচ্ছে।
এরপর নোংরা পরিবেশে প্যাকেটজাতকরণ করা হচ্ছে সেই সেমাই।
এদিকে ভোক্তারা সেই সেমাই খেয়ে ইতোমধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন।
স্থানীয় হামিদুল ইসলাম নামের একজন ভোক্তা জানান, দোকান থেকে ভ্যালি নামের সেমাই কিনে ইফতারে ব্যবহার করেছি। এই সেমাই খাওয়ার পর থেকে পেটে অসুখ ও বমি শুরু হয়েছে। মান নিয়ন্ত্রন না করে সেমাই বাজারজাত করার জন্য এভাবে ভোক্তারা ভোগান্তিতে পড়ছে।
এ বিষয়ে জানতে চাইলে শপিং ভ্যালি ফুড প্রোডাক্ট কারখানাটির ম্যানেজার জহুর হাসান , আমরা আমাদের মতো করে ফ্যাক্টরি চালাবো, আপনারা নিউজ করেন। আমরা আপনাদের বিরুদ্ধে মামলা করবো।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর খুলনা বিভাগীয় পরিচালক সেলিম রেজা জানান, শপিং ভ্যালি ফুড প্রোডাক্টের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছে। তবে এখনো পণ্য বাজার জাত করার অনুমোদন দেওয়া হয়নি। তারা যদি সেমাই বাজারজাতকরণ করে তবে সেটাই দন্ডনীয় অপরাধ। এ বিষয়ে সংশ্লিক দপ্তরকে দ্রুত জানানো হবে।
তালা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার রুহুল কুদ্দুস বলেন, অনুমোদনহীন শপিং ভ্যালি ফুড প্রোডাক্ট কারখানাটির বিষয়ে খোঁজ খবর নিচ্ছি। অতিদ্রুত  ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত

সাতক্ষীরার তালা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন।বিস্তারিত পড়ুন

তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির সভা ওবিস্তারিত পড়ুন

  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের