মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় সীমানা পিলার সদৃশ বস্তু উদ্ধার

সাতক্ষীরার তালায় সীমানা পিলার সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তালা থানার ওসি চৌধুরী রেজাউল করিম। এর আগে শনিবার দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামে জবেদ আলী কারিকর গাজী বাড়ি থেকে ওই বস্তুটি উদ্ধার করা হয়।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা এসআই আব্দুল আলিম জানান, সীমানা পিলার নিয়ে প্রতারণার ব্যবসা করে আসছে চক্রটি। শনিবার তালা উপজেলার জেঠুয়া গ্রামে একটি বাড়িতে সীমানা পিলার চোরাচালান চক্রের সদস্যরা পিলার পাচারের উদ্দেশ্যে বৈঠক করছিল। গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে সীমানা পিলার সদৃশ বস্তু ও চক্রের তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, খুলনা পাইকগাছার উত্তর সলুয়া গ্রামের মৃত উজির আরী ছেলে ইসমাইল আলী শেখ (৬৩), যশোর সদরের গাইদগাছি গ্রামের আবু বক্কার মোল্যার ছেলে সাহিদুল ইসলাম (৫৩) ও যশোর জেলার মনিরামপুর উপজেলার মাছনা খানপুর গ্রামের আকাম গাজী ছেলে তরিকুল ইসলাম (৬৫)।

এসময় বাড়ির মালিক জবেদ আলী কারিকর গাজীসহ আরো কয়জন পালিয়ে যায়। এ ঘটনায় তালা থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

উদ্ধারকৃত পিলারটির গায়ে লেখা রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৮১৮। সীমানা পিলার সদৃশ বস্তু যার উচ্চতা ২৫ ইঞ্চি। নিচে ব্যাস সাড়ে ২২ ইঞ্চি।

একই রকম সংবাদ সমূহ

মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানাবিস্তারিত পড়ুন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েবিস্তারিত পড়ুন

তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানাবিস্তারিত পড়ুন

  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত
  • তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন : সন্ত্রাসী হামলা ও হত্যার হুমকির অভিযোগ