বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় হিরন্ময়ের উপর হামলাকারীকে ধরে পুলিশে দিলো বিএনপি নেতৃবৃন্দ, হাসপাতালে ছুটে গেলেন বিএনপির প্রার্থী হাবিব

সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা আইডিয়াল কলেজের শিক্ষক হিরন্ময় মন্ডল ও তার শিশুকন্যা নাতাশা মন্ডল এর উপর হামলাকারী যুবককে ধরে পুলিশে সোপর্দ করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার (০৯ ফেব্রুয়ারী) সকালে উপজেলার খলিষখালী ইউনিয়নের কৃষ্ণনগর-গাছা ব্রীজ সংলগ্ন স্থানে হিরন্ময়ের হামলা ও ছিনতাইয়ের খবর জানতে পেরে হামলাকারী যুবক সজীব সরদারকে দূর্গম বিলান এলাকা থেকে ধরে এনে পুলিশে খবর দেয় তারা। পরে পাটকেলঘাটা থানা পুলিশ ঐ যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

খলিষখালী ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক আব্দুল হান্নান জানান, ঘটনা জানা মাত্রই ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছিনতাইকারী যুবককে দূর্গম বিলান এলাকা থেকে ধরে পুলিশে সোপর্দ করেছে। ইউনিয়নের যে কেউ অপরাধ কর্মকান্ডে জড়ালে তাকে প্রতিহত করতে প্রশাসনকে সর্বদা সহযোগিতা করবে বিএনপি।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নারায়ণ চন্দ্র মজুমদার জানান, কলেজ শিক্ষক হিরন্ময় মন্ডলকে ছিনতাই ও তার মেয়েকে মারপিট অত্যন্ত দুঃখজনক ঘটনা। খোঁজ নিয়ে জানতে পেরেছি, তাদের উপর আক্রমন করা ঐ যুবক এলাকায় নেসাগ্রস্থ হিসেবে চিহ্নিত। তাকে অতিদ্রæত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর জানান, এঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে, কলেজ শিক্ষক হিরন্মময় মন্ডলের উপর হামলার খবর শোনা মাত্রই তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিএনপি মনোনীত প্রাথী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। এসময় তিনি হিরন্ময় মন্ডলও তার শিশুকন্যা নাতাশা মন্ডলের সার্বিক খোঁজ খবর নেন এবং ঘটনার সাথে জড়িত ব্যাক্তির সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক