শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ৬০ বছর ধরে অবৈধ দখলে থাকা ৩৩ বিঘা সরকারি জমি উদ্ধার

সেলিম হায়দার : খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন তালা উপজেলার মির্জাপুর নামক স্থানে ১১.২৬ একর (প্রায় ৩৪ বিঘা) সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকাল ৫ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেনের নেতৃত্বে উপজেলা ভূমি অফিস এবং পাটকেলঘাটা ইউনিয়ন ভূমি অফিসের যৌথ অভিযান চালিয়ে এসব জমি উদ্ধার করা হয়।

জানা গেছে, ১১ একরের বেশি জায়গা একটি চক্র ৫০/৬০ বছর ধরে অবৈধভাবে দখল করে ভোগ করে আসছিল। সম্প্রতি তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেনের চোখে পড়ে অবৈধ দখলে থাকা এই বিপুল পরিমাণ খাস জায়গা। পরে তিনি বিষয়টি সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এবং উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিনকে অবহিত করলে জেলা প্রশাসক হুমায়ুন কবির সহকারী কমিশনার ভূমি-কে সরকারি খাস জমি উদ্ধার করার জন্যে নির্দেশনা প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন জানান, ১৯৬০ থেকে ১৯৬২ সালের মধ্যে সরকারের পক্ষ থেকে উক্ত জমি অধিগ্রহণ করা হয়। অধিগ্রহণের পর থেকে অবৈধ দখলদাররা উক্ত জমি দখল করে রেখেছিল। মঙ্গলবার বিকালে অভিযানের মাধ্যমে দীর্ঘদিন অবৈধ দখলে থাকা হয়ে ১১.২৬ একর জমি প্রায় (৩৪ বিঘা)উদ্ধার করা হয়।

তিনি বলেন, একটি চক্র সরকারি এ জায়গা বহুবছর ধরে অবৈধভাবে দখল করে রেখেছিল। উদ্ধার হওয়া জায়গাটিতে অনুপ্রবেশ ঠেকাতে লাল ফ্লাগ দিয়ে যায়গাটি চিহ্নিত করা হয়েছে। এরপরও যদি অবৈধভাবে কেউ এ জায়গায় প্রবেশ বা দখল করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সাংবাদিককের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলার পাটকেলঘাটা বাজারের সরকারী সম্পত্তি ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে।

এছাড়া খেশরা ইউনিয়নে ৬৫ একর অর্পিত সম্পত্তি চিহ্নিত করার কাজ চলমান রয়েছে। উক্ত জমিও অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করা হবে।

তালা উপজেলা ভূমি কমিটি নেতা ও বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার বলেন, তালার এসিল্যান্ডের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব সরকারী জমি উদ্ধারের ঘটনা প্রশসংসার দাবী রাখে। তিনি এ ঘটনায় জেলা ও উপজেলা প্রশাসনের ভুয়সী প্রশাংসা করেন। একই সাথে প্রকৃত ভূমিহীনদের মাঝে খাসজমি বন্দোবস্তের দাবী জানান তিনি।

তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় আঠারোমাইল–পাইকগাছা সড়কে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধে কার্যকরবিস্তারিত পড়ুন

তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত

তালা প্রতিনিধি: মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে মুক্তি ফাউন্ডেশনবিস্তারিত পড়ুন

  • তালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
  • তালায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত পলাতক
  • তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
  • তালায় নারী সমাবেশ: সহিংসতা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
  • তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা
  • তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মহিলা দলের মানববন্ধন