বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার খলিলনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক

তালার খলিলনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু ও সাধারণ সদস্য এবং সংরক্ষিত সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় খলিলনগর ইউনিয়নবাসীর আয়োজনে উক্ত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার ইমান আলী।

প্রথমে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। স্বাগত বক্তব্য রাখেন খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু।

ইউনিয়নের যুবলীগ নেতা উত্তম ঘোষের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়ার) সংসদ সদস্য এ্যড. মুস্তফা লুৎফুল্লাহ।

বিশেষ অতিথি হিসাবে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, কেন্দ্রীয় যুবলীগ’র প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, অধ্যক্ষ কামরুজ্জামান সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, বীর মুক্তিযোদ্ধা কহিনুর বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা সমর রায়,উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম বক্তব্য রাখেন।

এসময় নব-নির্বাচিত ইউপি সদস্য সদস্যা, বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরহিতসহ ইউনিয়নের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম

সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপিবিস্তারিত পড়ুন

তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়াকে কেন্দ্র করে সোহেলবিস্তারিত পড়ুন

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের মেহগনি গাছবিস্তারিত পড়ুন

  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত