মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার গোনালী পোস্ট অফিসের নামে জনবল নিয়োগ হলেও কার্যক্রম নেই! বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী

সাতক্ষীরার তালা উপজেলার গোনালী এলাকার সাধারণ মানুৃষের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণে গোনালী বাজার ব্রাঞ্চ পোস্ট অফিসের অধিনে ইউডিএ নিয়োগ হলেও কোন অফিস নির্মাণ না হওয়ায় স্থবির হয়ে পড়েছে অফিস সংশ্লিষ্ট সকল কার্যক্রম। ইউডিএ সরকারি বেতন-ভাতাদি উত্তোলনসহ সকল সুযোগ-সুবিধা গ্রহন করলেও পোস্ট অফিসের কোন কার্যক্রম পরিচালনা করছেননা।
ফলে এলাকাবাসী পোস্ট অফিস সংক্রান্ত সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ঠিক আগের মতই।

এমন পরিস্থিতিতে সচেতন এলাকাবাসী গোনালীতে একটি স্থায়ী পোস্ট অফিস প্রতিষ্ঠার পাশাপাশি সংশ্লিষ্ট ইউডিএ দেবাশীষ বসুকে প্রত্যাহারের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এলাকাবাসীর লিখিত অভিযোগে জানা যায়, তালা উপজেলার গোনালী এলাকায় স্থায়ী কোন অফিস ছিলনা। আধুনিক তথ্য প্রযুক্তির অবাধ অগ্রগতির যুগে পোস্ট অফিস যখন বিলুপ্তির পথে, তখন সরকার তথ্য সরবরাহের প্রাচীণ মাধ্যম ডাকবিভাগকে টিকিয়ে রাখতে পাশাপাশি নানা সুবিধা সংযোজন করেছে। সৃষ্টি হয়েছে অনলাই উদ্যোক্তা নিয়োগপূর্বক এর কার্যক্রম। অথচ সাতক্ষীরার তালা উপজেলার জনগুরুত্বপূর্ন এ জনপদের বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি-বেসরকারি চাকুরীজীবি থেকে শুরু করে সর্বসাধারনের চিঠি আদান প্রদান ও আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার থেকে সম্পূর্ণ পিছিয়ে রয়েছে এজনপেদর মানুষ।

দীর্ঘ দিনের প্রত্যাশা পূরনে এলাকাবাসী একটি পোস্ট অফিসের জন্য রীতিমত আন্দোলনও করেছেন। যার প্রেক্ষিতে ইতোপূর্বে প্রাথমিকভাবে এর কার্যক্রম পরিচালনার জন্য অফিসের অধিনে একজন ইউডিএ নিয়োগ সম্পন্ন করলেও তিনি এর কার্যক্রম সম্পন্ন করতে পারেননি গত দু’বছরেও। সেই থেকে সংশ্লিস্ট ইউডিএ সরকারি বেতন-ভাতাদিসহ সকল প্রকার সুযোগ-সুবিধা ভোগ করলেও তার দ্বারা সকল প্রকার কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী।

এমন পরিস্থিতিতে তারা নিযোগকৃত ইউডিএ দেবাশীষ বসুকে প্রত্যাহর পূর্বক একটি ব্রাঞ্চ পোস্ট অফিস নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক

পাটকেলঘাটার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং টাটা ক্রপ কেয়ারের স্বত্বাধিকারী কেশব কুমারবিস্তারিত পড়ুন

তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

“শিশুবিয়ে আর নয়,কন্যা করবে বিশ্ব জয়” এই প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে একাধিকবিস্তারিত পড়ুন

তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরার তালায় নাগরিক সমাজ সংগঠনসমূহের যৌথ নেটওয়ার্ক ‘সমতা ফোরাম’ (সিএসও হাব, সাতক্ষীরা)-এরবিস্তারিত পড়ুন

  • তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল
  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম