বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার জেঠুয়া জাগরণী হাইস্কুলের সভাপতি নির্বাচন ঘিরে পাল্টা সাংবাদ সম্মেলন

সাতক্ষীরার তালার জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পদে নির্বাচনকে কেন্দ্র করে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ মার্চ) সকাল ১১টায় তালার কপোতাক্ষ টাইমস কার্যালয়ে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ইন্দ্রজীৎ দাশ বাপী সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।

তিনি লিখিত বক্তব্যে বলেন, নির্বাচনে পরাজন নিশ্চিত জেনে ও বিগত দিনের দূর্ণীতি, অনিয়ম ঢাকতে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন সাবেক সভাপতি এস কে কামরুল ইমলাম ও প্রধান শিক্ষক হাফিজুর রহমান।

ইন্দ্রজীৎ দাশ বলেন, গত ৩ মার্চ বিকালে সাংবাদিক সম্মেলনে এস কে কামরুল ইসলাম তার পিতা কে প্রতিষ্ঠাতা ও জমিদাতা দাবি করেন যা আদেও সত্য নয়। এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে ১৯৭২ সালে এবং প্রতিষ্ঠাতা শেখ কামাল উদ্দীন। আব্দুল মালেক যে বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন তার না খাঁন এ সবুর জুনিয়ার হাইস্কুল।

তিনি বলেন, নির্বাচনের শুরু থেকেই প্রধান শিক্ষক পক্ষপাতমূলক আচরণ করে আসছেন। তার দূর্ণীতির খতিয়ান বেরিয়ে আসবে বলে সাবেক সভাপতিকে নির্বাচিত করানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন তিনি। প্রকাশ্যে সাবেক সভাপতির পক্ষে ভোট চেয়ে বেড়িয়েছেন এমনকি নির্বাচনের দিনেও পক্ষপাতমূলক আচরণ করেছেন প্রধান শিক্ষক হাফিজুর রহমান। তিনি অবৈধ পন্থায় সাবেক সভাপতিকে নির্বাচিত করানোর চেষ্টা করলে আমি প্রতিবাদ করি। ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য লাঞ্চিতের নাটক সাজিয়ে মিথ্যা তথ্য দিয়ে আমাকে হেয় পতিপন্ন করার চেষ্ঠা করছেন। প্রধান শিক্ষক হাফিজুর রহমান একজন নিরক্ষর ও বিতর্কিত ব্যক্তিকে সভাপতি পদে দাঁড় করিয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, দূর্ণীতি ঢাকতে ও সরকারী অর্থ লোপাটের জন্য বর্তমান সভাপতিকে পাশ কাঁটিয়ে সাবেক সভাপতির স্বাক্ষরে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নয়ছয় করেছেন। যা বিগত দিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা সহ অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে। তিনি এসকল ঘটনার সুষ্ট তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারী তারিখে জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পদে নির্বাচন হওয়ার কথা ছিল। প্রধান শিক্ষকের পক্ষপাতিত্বের কারণে পরিস্থিতি খারাপ হলে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচন স্থগিত করেন।
এর আগে অন্য প্রতিদ্বন্ধি প্রার্থী এসকে কামরুল ইসলাম ও দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত

তালা প্রতিনিধি: মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে মুক্তি ফাউন্ডেশনবিস্তারিত পড়ুন

তালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি: তালা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

তালায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত পলাতক

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মহন্দী পূর্বপাড়া গ্রামে ৯বিস্তারিত পড়ুন

  • তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
  • তালায় নারী সমাবেশ: সহিংসতা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
  • তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা
  • তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মহিলা দলের মানববন্ধন
  • তালায় কাবিটা প্রকল্পের টাকা আত্মসাৎ, কাজ না করেই বিল তুললেন মেম্বার
  • তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন