শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার মহান্দী এজি চার্চে দুর্নীতির অভিযোগ

তালার মহান্দী এজি চার্চের পালক অনাদি বিশ্বাস ও ম্যানেজার এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও পরিচর্জার প্রতি অবহেলার অভিযোগ উঠেছে।
এঘটনায় এলাকাবাসীর পক্ষে বিধান সরকার বাদী হয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, ২০০৫ সালে গ্রামবাসীর সহযোগীতায় প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। এরপর মহান্দী এজি চার্চের পালক অনাদি বিশ্বাস ও ম্যানেজার মিসেস জেনি মান্ত হালদার যোগদান করার পর থেকে তাদের অনৈতিক সম্পর্ক চলে আসছে।তাদের দুজরেন যোগসাজসে আম্ফান ঝড়ের ক্ষতিগ্রস্থ ঘর থেকে অর্থ আত্মস্বাত, স্থানীয় বাচ্চাদের বাদ দিয়ে বাহির থেকে বাচ্চা আনা, স্থানীয় লোকজনদের বাদদিয়ে বর্হিরাগতদের নিয়ে কমিটি গঠন করা এবং চার্চের অনিয়মের কথা বললে তাদের চাকরিচুত্য করে দেওয় হয়।

মহান্দী গ্রামের রিপন দাস জানান, আমি খ্রীষ্টান কাষ্টের লোক। আমার দুইটা ছেলে তাদেরকে চার্চে নেয়নি অনাদী বিশ্বাস।

মহান্দী গ্রামের লতিকা সরকার জানান, আমি চার্চে বাবুচ্চির কাজ করতাম। তাদের কথা মত কাজ না করায় আমাকে চাকরিচুত্য করা হয়েছে।

মহান্দী গ্রামের পুলিন বিহারী দাসের ছেলে বিধান সরকার জানান, মহান্দী এজি চার্চের পালকের অনিয়মের ঘটানা এলাকাবাসীর নজরে আসলে এলাবাকাসীর স্বাক্ষরিত একটি আবেদন চেয়ারম্যান বাংলাদেশ এ্যাসেমব্রীজ অব গড চার্চে অভিযোগ করা হয়েছে। এলাকাবাসী এর সুষ্ঠ তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা চাই।

পালক অনাদী বিশ্বাস জানান, কমিটি এবং বাচ্চা ভর্তির ব্যাপারে তার কোন হাত নেই। অনৈতিক কর্মকান্ডর কথা উলেখ করা হয়েছে যা তদন্তে প্রমানিত হয়নি। তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করেছেন।

একই রকম সংবাদ সমূহ

‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা

শাহ জাহান আলী মিটন : ‎যুবার হাতেই দিন বদল— স্লোগান সামনে রেখেবিস্তারিত পড়ুন

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়কবিস্তারিত পড়ুন

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ
  • তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত