শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার সাহাপাড়া মন্দিরের প্রতিমা ভাংচুর! ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ ও এমপি

সাতক্ষীরা তালায় একটি মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে তালা সদর ইউনিয়নের জেয়ালা নলতা গ্রামে সাহাপাড়ার মন্দিরে এ ঘটনা ঘটে। এ সময় মন্দিরে থাকা প্রতিমার মাথার অংশ ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা।

সাহাপাড়া দুর্গা মন্দিরের সভাপতি অসিত সাহা জানান, ‘রাত ১২টা পর্যন্ত আমরা মন্দিরে ছিলাম। সকালে মন্দিরে এসে দেখি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। প্রতিমার মাথা অংশ ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। প্রতিমা ভাংগা অবস্থায় পেয়ে প্রশাসন ও পুলিশকে খবর দেওয়া হয়।

শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খান, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক ইন্দ্রজীৎ দাশ বাপী প্রমুখ।

স্থানীয় সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ জানান, ঘটনা শোনার পরপরই সেখানে গিয়ে এলাকাবাসির সাথে মতবিনিময় করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ইতিমধ্যে তিনিসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা এবং সংসদ সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে বলে জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের বড়বিস্তারিত পড়ুন

‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা

শাহ জাহান আলী মিটন : ‎যুবার হাতেই দিন বদল— স্লোগান সামনে রেখেবিস্তারিত পড়ুন

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়কবিস্তারিত পড়ুন

  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ