রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় জমিজমা সংক্রান্ত প্রতিপক্ষের হামলায় তিনজন আহত

সাতক্ষীরা তালায় জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছে। একই সাথে টিনের ঘর ভাংচুর করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে।

আহতরা হলেন হাজরাকাটি গ্রামের মৃত আশুতোষ দাশের ছেলে সাধন দাশ (৬৩), সাধন দাশের স্ত্রী তপলা দাশ এবং মৃত অমুল্য দাশের ছেলে উত্তম দাস (৩৫)। এদের মধ্যে উত্তম দাশ তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সাধন দাশ জানান, একই এলাকার সন্তোষ সরকারের ছেলে স্বপন সরকার (৩২) ও তপন সরকার (৪০) গংদের সঙ্গে বসত বাড়ির জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের হিসাবে পূর্ব পরিকল্পিতভাবে সোমবার সকালে প্রতিপক্ষরা দা, লাঠি, লোহার রড সজ্জিত হয়ে অনাধিকারে আমার বসতবাড়িতে প্রবেশ করে আমার বাড়ির টিনের ঘরটি ভাংচুর করে। যা প্রায় ত্রিশ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে।

এসময় আমার ভাইপো আহত উত্তম দাশ প্রতিপক্ষকদের বাঁধা প্রদান করলে প্রতিপক্ষরা হাতে থাকা বাঁশের লাঠি, লোহার রড ও হাতুড়ি দ্বারা উত্তমকে আঘাত করে। এসময় তাকে উদ্ধার করতে আসলে আমার এবং আমার স্ত্রীকেও পিটিয়ে আহত করে। পরবর্তীতে এলাকাবাসী উদ্ধার করে তাদেরকে তালা হাসপাতে ভর্তি করে।

এঘটনায় সাধান দাশ বাদি হয়ে তালা থানায় একটি এজাহার দাখিল করেছে।

এবিষয়ে অভিযুক্ত স্বপন সরকার বলেন,সাধন দাশ গংরা তাদের উপর হামলা চালিয়েছে। তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলায় সামাজিক সংগঠন ‘সমতা ফোরাম সিএসও হাব’-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

তালার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে ইসলামকাটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ওবিস্তারিত পড়ুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা, তালা প্রেসক্লাবের অভিনন্দন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাতক্ষীরার তালা উপজেলার শিক্ষার্থীদের নিয়ে ‘তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতি,বিস্তারিত পড়ুন

  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালা প্রেসক্লাবে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানকে ফুলেল শুভেচ্ছা
  • তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান
  • তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা
  • তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা
  • তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উৎসব উদযাপন
  • তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন
  • তালায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
  • তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব