বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলা লিগ্যাল এইড কমিটি ও উইমেন জব ক্রিয়েশন সেন্টারের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২২ পালিত হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ইউএসএআইডি’র প্রমোটিং পিস এ্যান্ড জাস্টিস পিপিজে এ্যাকটিভির আর্থিক সহযোগিতায় ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে দিবসটি উদযাপন উপলক্ষে তালা উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাট্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে)- সাতক্ষীরার এ্যাকটিভিটি’র প্রোগ্রাম ম্যানেজার মো: ইউনুছ আলীর পরিচালনায় অনুষ্ঠিত র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেসরকারি সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী প্রধান আশরাফুন নাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, তালা উপজেলা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়রাম্যান সরদার জাকির হোসেন, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু, ধানদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
বর্ণাট্য র‌্যালি ও আলোচনা সভায় আরো উপিস্থত ছিলেন, তালা উপজেলা লিগ্যাল এইড কমিটি, ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্য , এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ, সাংবাদিক ,সুশিল সমাজ প্রতিনিধি সহ প্রায় দুই শতাধিক মানুৃষ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে)- সাতক্ষীরার প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়কবিস্তারিত পড়ুন

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এবং ক্যাম্পাসে নিরাপদ ওবিস্তারিত পড়ুন

  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ
  • তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • তালার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন