শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ধান চাষের জমিতে জোরপূর্বক মাছের ঘের করার অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নে সৈয়দপুর গ্রামের বিস্তীর্ণ এলাকার ধান চাষের জমিতে জোরপূর্বক মাছ চাষের পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। সৈয়দপুর বিলের পাশের কয়েক বিঘা জমিতে এরই মধ্যে মাছের ঘের করায় গত বছর ওই এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এবারও একই ঘের সম্প্রসারণের চেষ্টা চলছে অভিযোগ করে গ্রামবাসী বলেন, এতে পুরো গ্রাম তলিয়ে যাবার আশংকা থাকছে।

এ বিষয়ে সৈয়দপুর গ্রামের বাসিন্দারা সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করে এর প্রতিকার দাবি করেছেন।

গ্রামের বাসিন্দারা জানান, তারা দীর্ঘকাল যাবত সৈয়দপুর বিলে ধান চাষ করে আসছেন। এই ধান চাষের ওপর তাদের পরিবারগুলো নির্ভরশীল। অথচ সৈয়দপুর গ্রামের জনৈক কল্যাণ ঘোষ দুই ব্যক্তির কাছ থেকে বন্দোবস্ত নিয়ে অন্য কয়েকজনের জমি বন্দোবস্ত ছাড়াই নিজ দখলে এনে পানি তুলে মাছের চাষ শুরু করেছেন। গত বছর এভাবে চাষ করায় সৈয়দপুর গ্রামের একাংশ পানিতে তলিয়ে যায়। গ্রামবাসীর এই প্রতিবাদকে অগ্রাহ্য করে কল্যাণ ঘোষ এবারও আবার তার মাছের ঘের সম্প্রসারণের চেষ্টা করছেন।

পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের কাছে মাটি কেটে ঘের সম্প্রসারণের চেষ্টা করলে সম্প্রতি গ্রামবাসীর বাধার মুখে তারা চলে যায়। গ্রামবাসী অভিযোগ করে বলেন, দিনের বেলায় প্রতিরোধের মুখে চলে গেলেও কল্যাণ ঘোষ তার লোকজন দিয়ে রাতে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ কেটে ঘেরে পানি ঢুকানোর চেষ্টা করছেন।

গ্রামবাসী আরও অভিযোগ করে বলেন, এ বিষয়ে আমরা দলবদ্ধ হয়ে পাটকেলঘাটা থানায় একটি অভিযোগ দিয়েছিলাম। পুলিশ জনগনের স্বার্থে কাজ না করে উল্টো কল্যাণ ঘোষকে ঘের তৈরী করার ব্যাপারে সহযোগিতা করছে। বাধ্য হয়ে তারা সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর ঘের সম্প্রসারণের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে এখনও জেলা প্রশাসক কোন সিদ্ধান্ত দেননি বলে জানিয়েছেন গ্রামের লোকজন।

এভাবে ঘের করা যায় কিনা তা জানতে চেয়ে ফোন করা হলে কল্যাণ ঘোষ বলেন, আমি নিজের জমিতে মাছের ঘের করছি। কারও জমি বন্দোবস্ত নেওয়া কিংবা দখলও করিনি। তা ছাড়া ঘের সম্প্রসারণ করছি না। আমার বিরুদ্ধে দেওয়া অভিযোগ সত্য নয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় কাবিটা প্রকল্পের টাকা আত্মসাৎ, কাজ না করেই বিল তুললেন মেম্বার

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডেরবিস্তারিত পড়ুন

তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরার তালা উপজেলায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

  • তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন
  • সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত
  • তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎
  • তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, প্রেসক্লাবের নিন্দা
  • তালা উপজেলা স্কাউটের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের জন্মদিন উদযাপন
  • তালায় লিগাল এইড কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত
  • তালায় দম্পতির মাদক ও জুয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের সহয়তা কামনা
  • তালায় সিটিজেন গ্রুপের মতবিনিময় সভা
  • তালায় গোয়ালঘর থেকে গরু-ছাগল চুরি, ক্ষতি তিন লক্ষ টাকা
  • তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু
  • তালা ডাকবাংলার নতুন ভবন নির্মাণ হবে: জেলা পরিষদ প্রশাসক হাবিব