শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় প্রাণিসম্পদের প্রদর্শনী অনুষ্ঠিত

‘পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’- এই শ্লোগান সামনে রেখে সাতক্ষীরার তালায় স্বাস্থ্যবিধি মেনে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরার তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) ও প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস) এর অর্থায়নে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে উক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীর উদ্বোধন করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডা. সুখেন্দু শেখর গাইন।

উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ড. সঞ্জয় বিশ্বাস।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শুভ্রাংশু শেখর দাশের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, জেলা বাকশিসের সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, সাবেক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, সমাজসেবা অফিসার সুমনা শারমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়দুল হক প্রমুখ।

উদ্বোধনের পর মেলার ৩৬টি প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিবৃন্দ।

সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ

সাতক্ষীরার তালায় ভুল অস্ত্রোপচারের অভিযোগে সাধন বিশ্বাস (৪৫) নামে এক রোগীর মৃত্যুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের বড়বিস্তারিত পড়ুন

‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা

শাহ জাহান আলী মিটন : ‎যুবার হাতেই দিন বদল— স্লোগান সামনে রেখেবিস্তারিত পড়ুন

  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা