বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি

ঘূর্ণি ঝড় ইয়াসের প্রভাবে সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদের পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে।

বুধবার দুপুরে জোয়ারের পানিতে তালা উপজেলার বালিয়ায় টিআরএম বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ করে।

খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল ক্ষতিগ্রস্থ বাঁধ পরিদর্শনে যান।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পানি উন্নয়ন বোর্ডকে দ্রুততম সময়ের মধ্যে ভেড়ী বাঁধ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

উপজেলার খেশরা ইউনিয়নের চেয়ারম্যান রাজিব হোসেন রাজু জানান, ‘বুধবার দুপুরে জোয়ারের পানিতে বালিয়া বেইলী ব্রীজের ভেড়ী বাঁধ ভেঙ্গে গ্রাম প্লাবীত হয়। অনেক বাড়ির আঙ্গিনা প্লাবিত হয়েছে। এলাকার সাধারণ মানুষের সহায়তায় বাঁধটি মেরামতের জন্য কাজ করছি।’

সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন জানান, ‘১০ মিনিটের মধ্যে বাঁধ ভেঙ্গে বালিয়া দাখিল মাদ্রাসাসহ ১৩-১৪ ঘর-বাড়ি প্লাবিত হয় এবং প্লাবিত ঘর-বাড়ি থেকে তারা কোন জিনিস সরানোর সুযোগ পায়নি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান জানান, ‘উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় প্রতিনিধিদের নিয়ে ক্ষতি গ্রস্ত বেড়ি বাধ পরিদর্শন করেছি এবং পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত মেরামতের জন্য ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছি।’

যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তহিদুল ইসলাম জানান, ‘আমি এলাকা পরিদর্শন করেছি, আমার লোকজন বালি ও বস্তাদিয়ে বেড়িবাধ মেরামতের চেষ্টা করছে।’

একই রকম সংবাদ সমূহ

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন : সন্ত্রাসী হামলা ও হত্যার হুমকির অভিযোগ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালা বাজারকে অশান্ত করার ষড়যন্ত্র, সাধারণ ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসীবিস্তারিত পড়ুন

খুলনায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় তালা প্রেসক্লাবের নিন্দা

তালা প্রতিনিধি: খুলনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় তীব্রবিস্তারিত পড়ুন

তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত
  • তালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
  • তালায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত পলাতক
  • তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
  • তালায় নারী সমাবেশ: সহিংসতা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
  • তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা
  • তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন