শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মোটরসাইকেল ছিনতাই ঘটনার রহস্য উন্মোচন করলো সিআইডি

সাতক্ষীরা থানার মোটরসাইকেল ছিনতাই ঘটনার রহস্য উন্মোচন করেছে সাতক্ষীরা সিআইডি।

সিআইডি সাতক্ষীরা কার্যালয়ে মামলা উদঘাটনের বিষয়ে ও তদন্তের বিভিন্ন দিক তুলে ধরে এক প্রেস ব্রিফিং-এ বিষয়টি জানানো হয়।

এক প্রেস ব্রিফিং-এ বলা হয়- সাতক্ষীরা থানার শিবপুর ইউনিয়নের রাখালতলা নামক স্থানে গত ২২/০৬/২০২০ তারিখ দিবাগত রাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা দুইটি মোটরসাইকেল ছিনতাইসহ মোটর সাইকেলের মালিকদের নিকট থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এ সংক্রান্তে মামলা রুজু (সাতক্ষীরা থানার মামলা নং- ৭০, তাং- ২৩/০৬/২০২০ ইং, ধারা- ৩৪১/৩৪২/৩৯২ পেনাল কোড) হওয়ার পর সিআইডি সাতক্ষীরা মামলার তদন্তভার গ্রহন করেন। বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে মামলাটি তদন্ত করে মুল রহস্য উদঘাটন সহ আসামীদের পরিচয় নিশ্চিত হন। আসামীরা দীর্ঘদিন পলাতক থাকার পর গত ইং- ২২/০৫/২০২১ তারিখ সিআইডি সাতক্ষীরার অফিসার ও ফোর্সগন বিশেষ পুলিশ সুপার সিআইডি, সাতক্ষীরার দিক নির্দেশনা ও প্রযুক্তির সাহায্য নিয়ে আসামী আতাউর রহমান বাবলু, পিতা- মোজাম্মেল হক সরদার, সাং- ডুমুরতলা, থানা ও জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে তার দেওয়ার তথ্য অনুযায়ী এই ঘটনার অন্যতম সহযোগী রফিকুল ইসলাম, পিতা- সুলতান দালাল, সাং- মুকুন্দপুর, থানা ও জেলা- সাতক্ষীরাকে ইং- ২৫/০৫/২০২১ তারিখ গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং এই ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে তার অন্যান্য সহযোগীদের নাম প্রকাশ করে।
মামলার লুন্ঠিত মোটরসাইকেল উদ্ধার ও অন্যান্য জড়িত আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।
ধৃত আসামীরা একাধিক ডাকাতী সহ অন্যান্য মামলার আসামী বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন