শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউএনও’র কাছে অভিযোগ

তালায় রাস্তা সম্প্রসারণ কাজ আটকে আছে দখলদারদের কারণে!

সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের খানপুর নতুন বাজার এলাকায় আব্দুল বারী নামে এক ব্যক্তির বিরুদ্ধে সরকারী রাস্তার জমি অবৈধ দখল ও সেখানে দোকান নির্মাণ করে রাস্তা উন্নয়নের কাজ বাধা গ্রস্তকরার অভিযোগে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন স্থানীয়রা।

অভিযুক্ত আব্দুল বারী সরদার একই এলাকার মৃত: ইউসুফ আলী সরদারের পুত্র।

অভিযোগ সূত্রে প্রকাশ, খানপুর নতুন বাজারের মধ্য দিয়ে প্রবাহিত সরকারী রাস্তার জমি অবৈধ ভাবে দখল করে আব্দুল বারী সরদার ১৫/১৬টি দোকান তৈরী করে অবৈধভাবে ভোগদখল করে আসছে। ফলে মূল রাস্তাটি সংকুচিত হয়ে স্থানীয়দের চলাচলে বিঘ্নের সৃষ্টি করছে। বর্তমানে সরকারী ভাবে উক্ত রাস্তাটি পিচের রাস্তায় উন্নীত করার কাজ চলছে, কিন্তু আব্দুল বারীর দখলকৃত অবৈধ দোকান ঘরের কারনে রাস্তা সংস্কারের কাজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এক পর্যায়ে ঠিকাদার রাস্তার চলমান কাজ বন্ধ করে দেওয়ার কথা বলে ক্ষোভ প্রকাশ করেন।

এ মুহুর্তে রাস্তার কাজ বন্ধ হলে সরকারের আর্থিক ক্ষতি হওয়ার পাশাপাশি স্থানীয়রাও মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন। রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে এভাবে পড়ে থাকলেতা স্থানীয় জনসাধারনের চলাচলের মারাত্মক অসুবিধারকারন হবে।
অভিযোগে জন গুরুত্বপূর্ণ এ বিষয়টি সরজমিনে তদন্তকরে অবৈধ দোকানঘর ভাঙ্গার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন জানান, এ সংক্রান্তে একটি লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত পূর্বক আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় কাবিটা প্রকল্পের টাকা আত্মসাৎ, কাজ না করেই বিল তুললেন মেম্বার

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডেরবিস্তারিত পড়ুন

তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরার তালা উপজেলায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

  • তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন
  • সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত
  • তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎
  • তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, প্রেসক্লাবের নিন্দা
  • তালা উপজেলা স্কাউটের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের জন্মদিন উদযাপন
  • তালায় লিগাল এইড কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত
  • তালায় দম্পতির মাদক ও জুয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের সহয়তা কামনা
  • তালায় সিটিজেন গ্রুপের মতবিনিময় সভা
  • তালায় গোয়ালঘর থেকে গরু-ছাগল চুরি, ক্ষতি তিন লক্ষ টাকা
  • তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু
  • তালা ডাকবাংলার নতুন ভবন নির্মাণ হবে: জেলা পরিষদ প্রশাসক হাবিব