রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় মতবিনিময় সভায় উপকূল সুরক্ষায় বাঁধ নির্মাণ ও নদী খননে গুরুত্বারোপ

তালা প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় নাগরিক সমাজ ও পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগকে মাথায় রেখে উপকূলের সুরক্ষায় টেকসই বেড়িবঁাধ নির্মাণের পাশাপাশি নদী খননের বিষয়টি গুরুত্ব দিতে হবে। উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠনের মধ্য দিয়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আন্তঃমন্ত্রণালয় সমন্বয় কমিটি গঠন করতে হবে।

বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকালে নাগরিক সংগঠন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন এবং বেসরকারী সংস্থা লিডার্স আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র।

সভায় বক্তৃতা করেন তালা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমাণ্ডার আলাউদ্দিন জোয়ার্দ্দার, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, তালা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, হরিঢালী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরদার মোজাফ্ফর হোসেন, অধ্যক্ষ মো. শিমুল বিল্লাহ বাপ্পি, ইউপি সদস্য রাজীব গোলদার, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, এম এ ফয়সাল, তপন চক্রবর্তী, সেলিম হায়দার, টিপু সুলতান, শফিকুল ইসলাম ও তপন পাল প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, যতই সংস্কার করা হোক না কেন, ৬০ দশকে তৈরি করা আয়তনে ছোট উপকূলীয় বেড়িবাঁধ কোন ভাবেই ওই অঞ্চলকে সুরক্ষা দিতে পারবে না। তাই দ্রুত জলবাযু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগকে বিবেচনায় রেখে নতুন পরিকল্পনায় বাঁধ নির্মাণ করতে হবে। সেক্ষেত্রে সরকারের নেওয়া প্রকল্পগুলোর কাজ দ্রুত শুরু করতে হবে। নদী খননের কার্যক্রম জোরদার করতে হবে।

সালতা নদী খনন কাজে ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, এই নদীটি খননে সরকার প্রকল্প নিলেও বাস্তবায়ন কাজে চরম ধীরগতি চলছে। এতে এলাকায় জলবদ্ধতার কারণে জনগণ মানবেতর জীবন যাপন করছে। তাই এ বিষয়ে সরকারের মনিটারিং জোরদার করতে হবে।

বক্তারা উপকূলের বেড়িবাঁধ রক্ষণাবেক্ষণের জন্য ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের আওতায় একটি জরুরী তহবিল গঠন করার পাশাপাশি বাঁধ ব্যস্থাপনায় স্থানীয় ইউনিয়ন পরিষদকে সম্পৃক্ত করা এবং সুপেয় পানি প্রাপ্তির জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ

সাতক্ষীরার তালায় ভুল অস্ত্রোপচারের অভিযোগে সাধন বিশ্বাস (৪৫) নামে এক রোগীর মৃত্যুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের বড়বিস্তারিত পড়ুন

  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা