রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্রমজীবী মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ যবিপ্রবির

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে যশোরের বিভিন্ন এলাকায় শ্রমজীবী মানুষের স্বাস্থ্য সুরক্ষায় পুনর্ব্যবহার উপযোগী চার হাজার মাস্ক ও এক হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।

বৃহস্পতিবার যশোর শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এতে সভাপতিত্ব করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মো: তমিজুল ইসলাম খান।

জাতির পিতার শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে বিগত দুই বছর সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবায় যবিপ্রবির পক্ষ থেকে ব্যাপক পরিসরে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। কিন্তু বিশ্বজুড়ে কোভিড-১৯ মহামারী আকার ধারণ করায় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে এবারের শোক দিবসের কর্মসূচি পালন করছে যবিপ্রবি।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মই হয়েছিল বাঙালিকে স্বাধীন করার জন্য, বিশ্বের বুকে বাংলাদেশকে মর্যাদার আসনে আসীন করার জন্য। তিনি বলেন, জাতির পিতাকে শ্রদ্ধা দেখাতে হলে বাঙালিকে শ্রদ্ধা দেখাতে হবে। ওনারাই এ দেশের মালিক, তাঁদের প্রতি বঙ্গবন্ধু শ্রদ্ধা দেখানোর নির্দেশ দিয়েছেন। যখন বাঙালির প্রতি আমরা শ্রদ্ধা দেখাতে পারবো, ভালোবাসা দেখাতে পারবো; বঙ্গবন্ধু যে চিন্তা-চেতনা নিয়ে এ দেশকে স্বাধীন করেছিলেন- যে কেউ অভুক্ত থাকবে না, গৃহহীন থাকবে না, পড়ালেখা বিহীন থাকবে না, চিকিৎসাবিহীন থাকবে না এ কাজগুলো আমরা যদি করতে পারি, তাহলেই সত্যিকার অর্থে জাতির পিতার প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল মজিদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক‘ সার্কেল) মোঃ গোলাম রব্বানী শেখ, পিপিএম প্রমুখ।

এ ছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, দপ্তর প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন জাতির পিতার শাহাদত বার্ষিকী পালন কমিটির সদস্য সচিব ডা. দীপক কুমার মন্ডল।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে গঠিত পাঁচটি দল যশোরের চুড়ামনকাটি, পালবাড়ি, দড়াটানা, মণিহার এবং প্রেস ক্লাব এলাকায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে।

এরমধ্যে চুড়ামনকাটিতে ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম, পালবাড়িতে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: জিয়াউল আমিন, দড়াটানায় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ড. সৈয়দ মো: গালিব, মণিহারে বিজ্ঞান অনুষদের ডিন ড. সুমন চন্দ্র মোহন্ত এবং প্রেস ক্লাব এলাকায় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস নেতৃত্ব দেন।

মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণের দলগুলোকে যবিপ্রবির ছাত্রলীগ নেতা আফিকুর রহমান অয়ন, সোহেল রানা, নূর মোহাম্মদ টনি ও কামরুল হাসান শিহাব, সাংবাদিক সমিতির নেতা মোসাব্বির হোসেন ও নাজমুল হোসাইনসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সহায়তা করেন।

এ ছাড়া দলগুলোকে কর্মকর্তা এবং কর্মচারী সমিতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দও সহযোগিতা করেন। রিকশা, ভ্যান, ইজিবাইক, বাসের চালক ও সহকারীসহ সমাজের অনগ্রসর শ্রমজীবী মানুষের মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। কারণ জীবন-জীবিকার তাগিদে বের হওয়া মানুষ এ ধরনের পেশাজীবীদের সংস্পর্শে বেশি আসেন।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরের মণিরামপুরে পলাশ বিশ্বাস (৪৭) নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেবিস্তারিত পড়ুন

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে বেনাপোল বাইকারহুডের আয়োজনে আর্জেন্টিনা ভক্তদের বিশালবিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ