মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় শৈশবের স্কুলের শিশু শিক্ষার্থীদের জন্য উপহার পাঠালেন ডিএমপির ডিসি শ্যামল মুখার্জী

সাতক্ষীরা তালায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলা পরবর্তী সময়ে শিশুদের শিক্ষায় মনোযোগী করে তোলার লক্ষ্যে শৈশবের স্কুলের শিশু শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ উপহার পাঠালেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ কমিশনার (অর্থ) শ্যামল কুমার মুখার্জী।

শ্যামল কুমার মুখার্জী সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের মৃত দিলীপ মুখার্জীর ছেলে।

শনিবার স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধুর মাধ্যমে তার পাঠানো উপহারসমূহ (শিক্ষা উপকরণ) তারই স্মৃতি বিজড়িত বারুইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবনাথ শংকর কুমারের কাছে হস্তান্তর করা হয়েছে। যা সুবিধাজনক সময়ে কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।

উপহারসমূহ হস্তান্তরকালে প্রধান শিক্ষক দেবনাথ শংকর কুমার বলেন, শ্যামল মুখার্জি এই বিদ্যালয়ের গর্ব। দীর্ঘ ৩৫ বছর আগে তিনি এই বিদ্যালয়ে লেখাপড়া করেও ভুলে যাননি শৈশবের কথা। অনুজদের জন্য পাঠিয়েছেন শুভেচ্ছা উপহার। খাতা কলম স্কেল রাবার পেয়ে নতুন উদ্যমে শিক্ষার্থীরা লেখাপড়া করবে।

এসময় তিনি স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধুকেও ধন্যবাদ জানান।

একই রকম সংবাদ সমূহ

তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতারবিস্তারিত পড়ুন

তালায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

পুকুরের পানিতে ডুবে সাতক্ষীরার তালায় মারিয়া নামে দুই বছরের এক শিশুকন্যার মৃত্যুবিস্তারিত পড়ুন

তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনবিস্তারিত পড়ুন

  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম