মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধাদের বেসামরিক গেজেট যাচাই-বাছাই সম্পন্ন

কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধাদের বেসামরিক গেজেট যাচাই-বাছাই করা হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এর আয়োজনে কলারোয়া উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই যাচাই বাছাই করা হয়।

অনুষ্ঠানে কমিটির সদস্য সচিব হিসেবে উপস্থিত থেকে যাচাই বাছাই করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা।

উপজেলার ৭৭ জন বীর মুক্তিযোদ্ধাদের বেসামরিক গেজেট যাচাই-বাছাই করা হয়।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর প্রতিনিধি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন গাজী।
স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলী, জেলা প্রশাসকের (ডিসি) প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার।

যাচায় বাছাইয়ের সময়ে ভারতে অবস্থান করার কারনে অনুপস্থিত ছিলেন উপজেলার সুলতানপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, আশাশুনি উপজেলায় বসবাসকারী তুলশিডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, পরানপুর গ্রামের ইজ্জত আলীর পুত্র মরহুম বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের কোন দাবীদার উপস্থিত ছিলেন না। উপস্থিত ছিলেন না উপজেলার গোপীনাথপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের কোন দাবীদার।

এছাড়া ৩০ এপ্রিল ২০১৭ সালে ভাতা বাতিল হওয়া ৬ জনের মধ্যে আফজাল করিম, রেজাউল করিম উচ্চ আদালতে আপিল করেছেন বাকী ৪ জনকে আজকের এই যাচাই বাছাই বোর্ড উচ্চ আদালতে আপিল করার পরামর্শ দিয়েছেন।

উপস্থিত যাচাই-বাছাইকৃত সকল বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে ২ থেকে ৩ জন বীর মুক্তিযোদ্ধাগন স্বাক্ষী প্রদান করছেন। তবে তাদের কারোর কোন সিদ্ধান্ত আজ সেখানে দেওয়া হয়নি বলে জানিয়েছেন যাচাই-বাছাই কমিটি।
আগামী দুই এক দিনের মধ্যে এই যাচাই-বাছাই কমিটি সিদ্ধান্ত দিতে পারবেন বলেও আশা ব্যক্ত করেছেন তারা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল

সাতক্ষীরার কলারোয়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে এক ছাত্রী গোল্ডেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। এবিস্তারিত পড়ুন

  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন