রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালা থানার নবাগত ওসি আবু জিহাদ ফকরুল আলম খান

সাতক্ষীরা জেলার তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে যোগদান করেছেন আবু জিহাদ ফকরুল আলম খান।

বুধবার (৬ অক্টোবর) পুর্বাহ্নে তিনি সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার স্বাক্ষরিত এক আদেশে তালা থানার অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন।

ওসি আবু জিহাদ ফকরুল আলম খান এর আগে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ পদে কর্মরত ছিলেন।

তিনি ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশের আউট সাইট ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে যোগদান করেন। কুষ্টিয়া জেলার কোর্ট পাড়া এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান তিনি। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক। ইতিপূর্বে তিনি চুয়াডাঙ্গা জেলার কয়েকটি থানাতে খুব সুনাম ও দক্ষতার সহিত অফিসার ইনচার্জ পদে দায়িত্ব পালন করেছেন।

তালা উপজেলা কে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তোলার লক্ষে তিনি যোগদান করার পরে তালা উপজেলার জনপ্রতিনিধি, সাংবাদিক,পেশাজীবী, ব্যবসায়ীসহ সকল সুশীল সমাজের নিকট সহযোগী কামনা করেছেন।

উল্লেখ্য,কয়েকদিন আগে খুলনা রেঞ্জ ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দিন বিপিএম-বার স্বাক্ষরিত এক আদেশে তাকে চুয়াডাঙ্গা থেকে বদলি করে সাতক্ষীরা জেলাতে পদায়ন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন

খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহবিস্তারিত পড়ুন

তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

সাতক্ষীরার তালায় সমবায়ের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

  • তালায় সুশীল প্রকল্পের সমাপনী অনুষ্ঠান
  • তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল
  • তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ
  • তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২
  • তালায় মেয়ের মৃ*ত্যুর বিচার দাবি, জামিনে থাকা আসামিদের বিরুদ্ধে হুমকির অভিযোগ
  • তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
  • তালা প্রেসক্লাবে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় ৫০টি চায়না দুয়ারি ও ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস, উচ্ছেদ ১০ অবৈধ স্থাপনা
  • তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
  • সাংবাদিকদের নিয়ে কটূক্তি, ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ—তালা এলজিইডির মিজানকে ঘিরে তোলপাড়
  • তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, নদীর দুই পাড়ে মানুষের ঢল
  • তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা