শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের নামে মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক হোসেনের বিরুদ্ধে কয়েকটি স্থানীয় ও অনলাইন পত্রিকায় মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদে যাদের বক্তব্যের উদ্ধৃতি দেয়া হয়েছে তারা আদেও এমন বক্তব্য দেননি। সংবাদে তাদের নাম ব্যবহার করায় প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন।

প্রাপ্ত তথ্যে জানা যায়, সম্প্রতি কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন পোর্টালে তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক জোয়ার্দ্দার কে জড়িয়ে চাঁদা আদায়, লুটপাট, ভাংচুরের মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে। এই ঘটনায় তালার জেয়ালা গ্রামের মহেন্দ্র নাথ ঘোষের ছেলে তুষার কান্তি ঘোষ, মৃত্য গোপাল ঘোষের ছেলে স্বদেশ ঘোষ, পঞ্চানন ঘোষের ছেলে সুভাষ ঘোষের নাম ব্যবহার করা হয়েছে।

প্রকাশিত সংবাদে বলা হয়েছে, আনিষা ক্লিনিকের সত্তাধিকারী ফারুক জোয়ার্দ্দারের নেতৃত্বে শেখের হাট বাজারের উল্লেখিত ব্যক্তিদের দোকান ভাংচুর লুটপাট করা হয়েছে। এ ঘটনায় তারা জানান, গত বছরের ৫ আগষ্ট সরকার পতনের পরে বিকালে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাট করা হয়।

যারা এঘটনার সাথে জড়িত তাদের কে আমরা চিনি ও জানি। তবে আমরা তাদের নামে কোনো অভিযোগ করিনি। ঘটনার সময় আগে ও পরে ফারুক জোয়ার্দ্দার কে আমরা দেখিনি।

ঘটনার ২ দিন পরে ফারুক জোয়ার্দ্দার আমাদের বাজারে আসে এবং নিজে দাঁড়িয়ে থেকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয় এবং সে দিন থেকে শান্তি পূর্নভাবে ব্যবসা পরিচালনা করে আসছি। ফারুক জোয়ার্দ্দার যদি এগিয়ে না আসতো তাহলে আদেও আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতাম না।

একই রকম সংবাদ সমূহ

সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেনবিস্তারিত পড়ুন

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জে নাশকতার বিষয়ে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেবিস্তারিত পড়ুন

  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান
  • সরকারের অনেক জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত : মাহদী আমিন
  • যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী
  • অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী
  • ১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী