বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শায় বিএনপি নেতার বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের জমি দখলের অভিযোগ

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় এক দিন মুজুর মিহির কুমার মজুমদার নামে এক হিন্দু সম্প্রদায়ের বসত ভিটার জমি দখলেন অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রোববার সকালে শার্শার উলাশী পূর্বপাড়া গ্রামে।

সূত্রে জানা গেছে, উলাশী ০১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আবু বক্কর পরান জোর করে দিন মুজুর শ্রী মিহির কুমার মজুমদান নামে এক হিন্দু সম্প্রদায়ের বসত ভিটার জমি জোর করে দখল করে নিয়েছে। জমি দকলকারী আবু বক্কর পরান লোকজন নিয়ে এক দিনেই সীমানা প্রাচীর দিয়ে দখলকৃত জমি তার দখলে নিয়েছে।

আবু বক্কর পরান এলাকায় একজন প্রভাবশালী বিএনপি’র নেতা ও মিহির কুমার একজন নিরীহ দিন মুজুর হওয়ায় তার বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহশ পাচ্ছে না। আবু বক্কর পরান উলাশী গ্রামের মৃত করিম মন্ডলের ছেলে। অপরদিকে শ্রী মিহির কুমার মজুমদার উলাশী গ্রামের মৃত নিত্যন্দ মজুমদার ওরফে নিতাই মাষ্টারের ছেলে।

এ ব্যাপারে জানতে চাইলে ভুক্তভোগী মিহির কুমারের বড় ভাই এ্যাডঃ চন্ডি চরন মজুমদার বলেন, গত ৭০/৮০ বছর ধরে উলাশী গ্রামের তার বাপ দাদার আমল থেকে তাদের বসত ভিটায় তারা বসবাস করে আসছে। এখন প্রতিবেশি আবু বক্কর পরান নামে এক ব্যাক্তি দিন মুজুর মিহির কুমারের বসত ভিটের ৭ ফুট জমি জোর দখল করে প্রাচীর দিয়ে পথ আটকিয়ে দিচ্ছে।

এ ব্যাপারে এ্যাডঃ চন্ডি চরন মজুমদার আরো জানান বিষয়টি নিয়ে স্থানীয় ও থানা পর্যায় কয়েকজন বিএনপি নেতাকে অবহিত করেছি। তবুও আবু বক্কর পরান প্রাচীর নির্মান কাজ চালিয়ে যাচ্ছে। দলিল মুলে মুল জমি দখলে থাকার পরেও নতুন ম্যাপে ভুল থাকায় ম্যাপ অনুপাতে আবু বক্কর পরান তার জমি দখল করছে। প্রকৃত পক্ষে গত ১৯২৭ সাল ও ১৯৬২ সালের ম্যাপে মুল জমির নকসা সঠিক আছে। এখন জমি দখল ও পূর্বের ম্যাপে জমি ভোগ দখল আইনগত।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত আবু বক্কর পরানের মুঠো ফোন বার বার যোগাযোগ করলেও তিনি তা রিসিভ করেননি।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন চার্জ কে এম রবিউল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। তবে অভিযোগ পেলে তা তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক

যশোরের শার্শায় মাদক বিরোধী অভিযানে খায়রুল বাসার (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তারবিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক