রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডা. রাজিব সরদারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে।
এ নিয়ে রবিবার (৩১ আগস্ট) সকালে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি জানান, ডা. রাজিব সরদার ২০২৩-২৪ অর্থবছরে ঔষধ ক্রয়, ভবন মেরামত, পরিচ্ছন্নতা সামগ্রী, ধোলাই বিল, মনিহারি বিল, অ্যাম্বুলেন্স ও যানবাহন মেরামত, কম্পিউটার সংরক্ষণসহ বিভিন্ন খাতে কোটি টাকার সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। শুধু ওই অর্থবছরেই প্রায় এক কোটি টাকার বেশি দুর্নীতি হয়েছে বলে তিনি দাবি করেন।
এছাড়া ২০২৪-২৫ অর্থবছরেও একইভাবে ঔষধ ক্রয়, পরিচ্ছন্নতা সামগ্রী, ধোলাই বিল, আসবাবপত্র মেরামত, অফিস সামগ্রী, জ্বালানি ও লুব্রিকেন্ট বাবদ সরকারি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ তোলেন তিনি। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, এই অর্থবছরেও কোটি টাকার অনিয়ম করেছেন ডা. রাজিব সরদার।
শুধু তাই নয়, তিনি হাসপাতাল কোয়ার্টারে প্রাইভেট প্র্যাকটিস, ইমারজেন্সি কেবিন, প্যাথলজি ও অন্যান্য আয়কারী খাত থেকেও নিয়মিত মাসোহারার নামে অর্থ গ্রহণ করেন বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম দুর্নীতির এ সকল অভিযোগের সুষ্ঠু তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগ প্রসঙ্গে ডা. রাজিব সরদার বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয় অনিয়মের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করলে প্রমাণিত হবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরার তালায় নাগরিক সমাজ সংগঠনসমূহের যৌথ নেটওয়ার্ক ‘সমতা ফোরাম’ (সিএসও হাব, সাতক্ষীরা)-এরবিস্তারিত পড়ুন

তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ

দেশে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপনের উপর গুরুত্ববিস্তারিত পড়ুন

কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল

সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাবিস্তারিত পড়ুন

  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ