শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার খলিলনগরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের ১নং ওয়ার্ড কমী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) বিকেলে ইউনিয়নের হাজরাকাটি বাজারে এ সম্মেলনের আয়োজন করে খলিলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদু ভাই।

খলিলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বায়জিত হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইদুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন খলিলনগর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মাস্টার শাহাদাত হোসেন, মালী মোসলেম উদ্দীন, উপজেলা যুবদলের নেতা নুরুল ইসলাম,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সরদার রেজাউল ইসলাম, হেলালখান,আব্দুর রাজ্জাক,মহিলা দলের আহ্বায়ক মুরশিদা পারভিন প্রমুখ।

এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ওয়ার্ড কমীদের মতামতের ভিত্তিতে মনিরুল ইসলাম সভাপতি, মশিয়ার রহমান সহ-সভাপতি, শয়কাত শেখ সাধারণ সম্পাদক, সেলিম গাজী যুগ্ম সম্পাদক, কামাল সরদার সাংগঠনিক সম্পাদক এবং তুহিন সরদার সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানাবিস্তারিত পড়ুন

  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক