শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তিন সেলাই হাতে, ছিটকে গেলেন মাহমুদুল জয়

প্রথম ইনিংসে কী দারুণ ব্যাটিংই না করেছিলেন তরুণ ডানহাতি ওপেনার মাহমুদুল হাসান জয়। কিন্তু হাতের ইনজুরিতে আর এই সফরে ব্যাট হাতেই নামা হবে না তার।

বাংলাদেশ টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে জানানো হয়েছে, জয়ের ডান হাতে তিনটি সেলাই লেগেছে। যে কারণে অন্তত ৭ থেকে ১০ দিন পর্যবেক্ষণে রাখা হবে তাকে।

যার মানে দাঁড়ায় আগামী ৯ জানুয়ারি (রোববার) থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও খেলা হবে না ২১ বছর বয়সী এ ওপেনারের। সঙ্গত কারণে বুধবার ম্যাচের শেষ দিনে দ্বিতীয় ইনিংসেও জয়কে পাবে না বাংলাদেশ।

বিসিবির সরবরাহকৃত ভিডিওবার্তায় জয়ের চোটের ব্যাপারে আজ (মঙ্গলবার) চতুর্থ দিনের খেলা শেষে দলের ফিজিও বায়েজিদ ইসলাম জানিয়েছেন এ তথ্য।

তিনি বলেছেন, ‘মাহমুদুল হাসান জয় আজকে ফিল্ডিং করার সময় ডানহাতের ইনজুরিতে পড়েছে। হাতের তৃতীয় ও চতুর্থ আঙুলের মাঝে তিনটি সেলাই লেগেছে। এখানের ডাক্তার সেলাই করে দিয়েছেন। ওকে এখন ৭ থেকে ১০ দিন পর্যবেক্ষণে থাকতে হবে। এছাড়া প্রয়োজনীয় সব ব্যবস্থাও নেওয়া হয়েছে।’

ম্যাচের প্রথম ইনিংসে ২২৮ বল খেলে ৭৮ রানের দারুণ এক ইনিংস উপহার দিয়েছিলেন মাহমুদুল জয়। দ্বিতীয় ইনিংস বা দ্বিতীয় টেস্টে নিশ্চিতভাবেই তার সার্ভিস মিস করবে বাংলাদেশ।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর