মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাওঃ শাহ আমানাত উল্লাহ

দক্ষিণ বঙ্গের প্রখ্যাত ইসলামী বক্তা সীমান্ত বুলবুলের ইন্তেকাল

দক্ষিন বাংলার প্রখ্যাত আলেম কোকিল কন্ঠি সুমিষ্টভাসি বক্তা হযরত মাওলানা শাহ্ আমানাত উল্লাহ (সীমান্ত বুলবুল) আর নেই। প্রায় ১শত বছরের বর্নাঢ্য জীবন শেষকরে চলে গেলেন সৃষ্টিকর্তার ডাকে।
গত ২৯ জুলাই বিকাল ৪টায তাঁর নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মুত্যুকালে তিনি স্ত্রী ও আট সন্তান সহ অসংখ্য ভক্ত, আত্মীয় সজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

যশোরের শার্শা উপজেলার বাগ্‌আঁচড়া গ্রামের এই প্রবীন আলেম শাহ আমানাত উল্লাহ ১৯২০ সনে জন্ম গ্রহণ করেন।
লাউড়ি মাদ্রাসা হতে ফাজিল পাশ করে তিনি ঢাকা আলিয়ায় পড়াশোনা করেন। তিনি বাগ‌আচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেন। এখানে একটি ফাজিল মাদ্রাসা তাঁর‌ই নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়।
১৯৫০ সাল থেকে তিনি দেশ বিদেশে দীন প্রচারের উদ্দ্যেশ্যে ওয়াজ মাহফিল শুরু করেন।

তিনি সাবলিল ভাষায় সুরে ও ছন্দে কোরান হাদিসের বয়ান করে মানুষের মনে স্থান করে নেন। নিজ এলাকার পাশাপশি দক্ষিণ ও উত্তর বঙ্গে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রীবিস্তারিত পড়ুন

শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের ৩৪ নম্বর রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালিকানাধীনবিস্তারিত পড়ুন

যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীন ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক