বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দাকোপে সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির কর্মশালা

উন্নয়ন সংস্থা উত্তরণ খুলনার দাকোপে সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে। আন্তর্জাতিক দাতা সংস্থা জেড জুরিখ ফাউন্ডেশন – এর অর্থায়নে প্র্যাকটিক্যাল এ্যাকশন-এর সহযোগিতায় ১৫ অক্টোবর, বুধবার সকালে দাকোপ প্রাণিসম্পদ দপ্তরের হলরুমে অফিসার্স জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম এর আওতায় এই কর্মশালা উদ্বোধন করেন দাকোপ উপজেলা নিরবাহী অফিসার মো: আসমত হোসেন। কর্মশালা সঞ্চালনা করে উত্তরণ-এর জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের প্রকল্প সমন্বয়কারী মো. আরিফুর রহমান।

কামারখোলা ইউনিয়ন ও চালনা পৌরসভার সাইক্লোন সেল্টার ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা প্রথম ধাপের এই কর্মশালায় অংশগ্রহণ করেন। এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখোলা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পৌর নির্বাহী কর্মকর্তা মো: সিরাজুল ইসলাম। এই কর্মশালায় কামারখোলা ইউনিয়ন পরিষদের সদস্য এবং সংরক্ষিক নারী ওয়ার্ডের কয়েকজন সদস্যও অংশগ্রহণ করেন।

কর্মশালায় সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির চ্যালেঞ্জ, সম্ভাবনা, কমিটির দায়িত্ব কর্তব্য, কী কী প্রয়োজন এবং কমিটি শক্তিশালীকরণে নানান দিক-সহ মডেল সাইক্লোন শেল্টার নির্মাণ বিষয়ে কর্মপরিকল্পনা করা হয়।

প্রধান অতিথি বলেন, এই ধরনের কর্মশালা উপকূলীয় অঞ্চলের জন্য অত্যন্ত প্রয়োজন। উত্তরণ এর মতো অন্যান্য সংস্থাও যদি সাইক্লোন শেল্টারগুলোর উন্নয়নে এগিয়ে আসে তবে জনগণেল জন্য সুফল বয়ে নিয়ে আসবে। তিনি উত্তরণ ও প্র্যাকটিক্যাল এ্যাকশনকে ধন্যবাদ জানান।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের অংশগ্রহণে খুলনায় তিন দিনব্যাপী ‘স্বাধীনতা প্রকল্প’ প্রশিক্ষণ

মানবাধিকার, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে তরুণদের সচেতনতা বাড়াতে খুলনায় অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ

বাংলাদেশে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা গড়ে তুলতে এগ্রোইকোলজি চর্চা বাড়ানোর পাশাপাশি কৃষক হিসেবে নারীরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
  • পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা