শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুধ কলা দিয়ে ভাত খাবেন না যে কারণে

দুধ ও কলা অনেকেরই প্রিয় খাবার। কলা দিয়ে অনেকেই দুধ-ভাত মেখে খান। তবে সাম্প্রতিক এক গবেষণা বলছে, দুধ ও কলা একসঙ্গে খাওয়া স্বাস্থ্যকর নয়। দুধ ও কলা আলাদা আলাদাভাবে পুষ্টিগুণসমৃদ্ধ খাবার। কিন্তু একসঙ্গে খেলে তা বরং খারাপই হতে পারে। জেনে নিন দুধ কলা একসঙ্গে খেলে কী হয়-

দুধ ও কলা আলাদা দুই ধরনের দুটি খাবার। দুধে প্রোটিন, ভিটামিন বি-১২ এবং রিবোফ্লেভিন ও ক্যালসিয়ামের মতো খনিজ পদার্থ আছে। প্রতি ১০০ গ্রাম দুধ ৪২ ক্যালরি বহন করে। যদিও ‘সুষম খাদ্য দুধ’ কথাটি এখন যথার্থ মনে হয় না কারণ দুধে ভিটামিন সি, হজম আঁশ নেই। সেই সঙ্গে কার্বোহাইড্রেটের পরিমাণও কম।

অন্যদিকে, কলায় প্রচুর পরিমাণে ভিটামিন বি-৬, ম্যাঙ্গানিজ, ভিটামিন সি, পাচক আঁশ, পটাশিয়াম এবং বায়োটিন আছে। প্রতি ১০০ গ্রাম কলায় ৮৯ ক্যালরি থাকে। কলা আমাদের পাকস্থলিকে ভারী করে রাখে এবং আমাদের অনেকক্ষণ ‘পেটভরা’ অনুভূতি দেয়। প্রচুর কার্বোহাইড্রেটসমৃদ্ধ কলা শারীরিক ব্যায়ামের আগে ও পরে গ্রহণে উৎসাহিত করা হয়ে থাকে।

অনেকেই মনে করেন কলা ও দুধ একসঙ্গে খাওয়া ভালো। কিন্তু গবেষণা বলছে এমনটা ঠিক না। গবেষণা মতে, দুধ ও কলা একসঙ্গে খেলে তা যে শুধু আমাদের হজম প্রক্রিয়ায় সমস্যা করে তাই নয়। তা আমাদের সাইনাসের শোষণকেও ব্যাহত করে। এটা আমাদের সাইনাসের সমস্যা সৃষ্টি করে এবং এলার্জির কারণও হতে পারে। তাই অনেকে দুধ ও কলা একসঙ্গে খাওয়া অনেকেই সমর্থন করলেও এমন সেবনে আমাদের বমি বমি ভাব আনতে পারে। এমনকি তা আমাশয়ের কারণও হতে পারে।

আয়ুর্বেদিক শাস্ত্রেও দুধ ও কলা একত্রে খাওয়ার নেতিবাচক প্রভাবের কথা বলা হয়েছে। দুধ ও কলা একঙ্গে খেলে আমাদের দেহে টক্সিফিকেশন হতে পারে যা দেশের স্বাভাবিক কাজে বাধা দেয়। সেই সঙ্গে দুধ ও কলা একসঙ্গে খেলে তা আমাদের মধ্যে গুরুতর হতাশা তৈরি করতে পারে এবং আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে।

তাই গবেষকরা বলছেন দুধ ও কলা একসঙ্গে খাওয়া যাবে না। যদি আপনি কোনো শারীরিক অনুশীলনের আগে বা পরে দুধ-কলা খেতে চান তাহলে দুধ খাবার অন্তত ২০মিনিট পর কলা খেতে পারেন। আর যদি দুগ্ধজাত কোন খাবারের সঙ্গেই কলা খেতে চান তবে দইয়ের সঙ্গে খেতে পারেন।

সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া

একই রকম সংবাদ সমূহ

অনলাইনে নতুন স্ক্যাম, ৫ ভুলে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট

অনলাইন ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ডিজিটাল লেনদেনের ব্যবহার যত বাড়ছে,বিস্তারিত পড়ুন

এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ১৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন করাবিস্তারিত পড়ুন

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

বাংলাদেশের সাধারণ পাসপোর্টে যুক্ত করা হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুরবিস্তারিত পড়ুন

  • সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
  • ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী
  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়