শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুর্নীতি প্রতিরোধে সর্বস্তরের মানুষের সম্পৃক্ততা প্রয়োজন: দুদক চেয়ারম্যান

দুর্নীতিকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে তা প্রতিরোধে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে প্রতিরোধমূলক কর্মকাণ্ডে জোর দেওয়ার তাগিদ দিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ।

তিনি বলেছেন, দুর্নীতি একটি দেশের বা একটি পরিবারের সমস্যা নয়, এটি বৈশ্বিক সমস্যা। সবাইকে নিয়ে একযোগে দুর্নীতি প্রতিরোধ করতে হবে। দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম, দুর্নীতিবিরোধী উদ্যোগ গ্রহণ করে দুর্নীতি প্রতিরোধ করতে হবে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় মানুষকে সচেতন ও গণজাগরণের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করার দৃঢ় অঙ্গীকার নিয়ে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান।

তিনি বলেন, শুধুমাত্র আইন দিয়ে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব না। সমাজের সব স্তরের মানুষের সচেতনতা ও অংশগ্রহণ প্রয়োজন। তাদের দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমে অংশীজন করতে হবে। এজন্য দুদক জনসম্পৃক্ততামূলক কাজ চালিয়ে যাচ্ছে।

জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। সে হিসেবে এবার ১৯তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হচ্ছে। জাতিসংঘ সারাবিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশনের (আনকাক) মাধ্যমে দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করছে।

বাংলাদেশ আনকাকের সদস্য রাষ্ট্র হিসেবে দুদক ২০০৭ সালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন শুরু করে। যদিও সরকারিভাবে ২০১৭ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে দুদক কমিশনার (অনুসন্ধান) মোজাম্মেল হক খান, কমিশনার (তদন্ত) জহুরুল হক, দুদক সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার, মহাপরিচালক ও পরিচালকসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

‘আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হয়’

জাপান সফরে খাবার খাওয়ার নিয়ম এবং ছুরি-কাঁটা চামচ ব্যবহারের বিষয়ে নতুন অভিজ্ঞতাবিস্তারিত পড়ুন

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা

ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেবিস্তারিত পড়ুন

  • ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী
  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই
  • ইভি ‘পিংক’ বাসের জন্য নারী চালকদের ভারী যানবাহন চালনার প্রশিক্ষণ দেবে বিআরটিসি
  • জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
  • সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী