শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুর্বল হয়ে পড়ছেন খালেদা জিয়া, ওজন কমছে প্রতিদিন

যতই দিন যাচ্ছে, ততই শারীরিক অবস্থার অবনতি হচ্ছে- লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। প্রতিনিয়ত দুর্বল হয়ে পড়ছেন তিনি। প্রতিদিন ওজন কমে যাচ্ছে তাঁর। কমে যাচ্ছে খাবার গ্রহণের পরিমাণও। প্রতিদিনই সকাল, সন্ধ্যা ও রাতে মেডিকেল বোর্ডের সদস্যরা বৈঠকে বসে পর্যবেক্ষণ করছেন তাঁর শারীরিক অবস্থার। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিচ্ছেন। তাঁর স্বাস্থ্য পর্যালোচনা করে প্রতিদিনই নতুন করে ওষুধ দিচ্ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, খুব শিগগিরই তাঁকে বিদেশে উন্নত চিকিৎসার্থে বিদেশে নেওয়া জরুরি।

চিকিৎসকরা জানান, দু-এক দিন পরপরই পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে। রক্তক্ষরণ শুরুর সঙ্গে সঙ্গেই স্যালাইনের সঙ্গে ইনজেকশন দিয়ে দিচ্ছেন তারা। তবে বাড়তি কোনো অক্সিজেন লাগছে না তাঁর। চিকিৎসকরা দিনরাত সর্বক্ষণই এখন ‘ক্লোজ মনিটর’ করছেন। যখন যা করা দরকার তা-ই করছেন।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, দু-এক দিন পরপরই তাঁর পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে। কয়েক দিন ধরেই কমে যাচ্ছে হিমোগ্লোবিনের মাত্রা। রক্ত কিংবা ওষুধ দিয়ে তার মাত্রা বাড়ানো হচ্ছে।
তিনি বলেন, বর্তমান চিকিৎসায় তাঁর সুস্থ হয়ে ওঠার কোনো সুযোগ নেই। বরং তাঁর শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। আসলে তাঁকে বাঁচাতে হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষাবিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

  • স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা
  • পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা
  • বন্দরের টার্মিনালের সক্ষমতা বৃদ্ধির জন্যই চুক্তি হয়েছে : বাণিজ্যমন্ত্রী
  • আওয়ামী লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হয়ে হাজির হয়েছে : চিফ হুইপ
  • মানবপাচার রোধে বাংলাদেশের প্রচেষ্টা বেড়েছে, তবু ঘাটতি
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী