সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও উদ্ধার সামগ্রী বিতরন

বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি স্টেপ অ্যান্ড বিল্ড-ইন প্রকল্প শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও গাবুরা ইউনিয়নে প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও উদ্ধার সামগ্রী বিতরণ করা হয়।

সোমবার (১০ জুলাই) থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী প্রশিক্ষণের ১১ জুলাই বিকাল ৫:০০ টায় সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম। উক্ত প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন সিপিপির ইউনিয়ন টিম লিডার মোঃ ফজলুল করিম, সিসিডিবি এর প্রকল্প ব্যবস্থাপক এস এম মনোয়ার হোসেন, উপজেলা সমন্বয়ক সুজন বিশ্বাস, এফএস এন্ড সিবিও আবুল হাশেম মিয়া, মাঠ সংগঠক স্বরসতী সরকার, চন্দন দাস এবং ইসহাক বাড়ই প্রমূখ।

উক্ত প্রশিক্ষণে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫ এবং ৬ নং ওয়ার্ডের ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে লাইফ জ্যাকেট, ভেস্ট, বাঁশি, হেলমেট করাত প্রভৃতি উদ্ধার সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি বলেন ‘দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সব থেকে বড় ভূমিকা রাখে এবং দুর্যোগ একা মোকাবেলা করা সম্ভব নয় এটা সমষ্টিগতভাবে মোকাবেলা করতে হয়’।

সভাপতি হিসেবে উপস্থিত হাজী নজরুল ইসলাম বলেন, সরকারের এসওডি অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে তাদের সকল দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। পাশাপাশি সিসিডিবি কর্তৃক প্রদত্ত প্রশিক্ষণ মনোযোগ সহকারে গ্রহণ করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে ‘অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ

সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার হাইব্রিডবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন