রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুর্যোগ মোকাবেলায় বিশ্বকে শেখাতে পারে বাংলাদেশ: বান কি-মুন

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন।

মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বৈশ্বিক অভিযোজন কেন্দ্রের (গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশান-জিসিএ) এই চেয়ারপার্সন বলেন, “আমরা এখানে বাংলাদেশের কাছ থেকে শিক্ষা ও অভিজ্ঞতা নিতে চাই।

“অভিযোজনের ক্ষেত্রে আমাদের সেরা শিক্ষক হচ্ছে তারাই, যাদের অবস্থান জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সম্মুখসারিতে। এক্ষেত্রে বাংলাদেশের মতো খুব কম দেশই আছে, যারা আমাদের শেখাতে পারে।“

ঢাকায় জিসিএ-র আঞ্চলিক কার্যালয় করার পেছনে যুক্তি তুলে ধরতে গিয়ে এ বক্তব্য দেন বান কি মুন; এর আগে আরেকটি ভার্চুয়াল আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কার্যালয়টি আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

ঘুর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগে মোকাবেলায় বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে বান কি-মুন বলেন, ”সারা পৃথিবী যখন জলবায়ু পরিবর্তনের ক্ষতি নিয়ে আলোচনা করছে, তখন বাংলাদেশ দুর্যোগের মোকাবেলায় শক্ত হাতে দাঁড়িয়েছে।”

সর্বশেষ করোনাভাইরাস মহামারীর মধ্যে আসা ঘুর্ণিঝড় আম্পানের সময় মানুষজনকে বিপুল সংখ্যায় আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার প্রসঙ্গও বক্তব্যে টানেন তিনি।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখে বাংলাদেশের ক্ষতির কথা তুলে ধরে জিসিএ চেয়ারপার্সন বলেন, আইপিসিসির তথ্য অনুসারে, সমুদ্রপৃষ্ঠ ১ মিটার উঁচু হলে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশে ১৭ ভাগ পানির নিচে চলে যাবে। জাতিসংঘের আরেকটি রিপোর্ট বলছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা সামান্য বৃদ্ধি পেলেও ঢাকা শহর ডুবে যেতে পারে।

বান কি-মুন বলেন, অভিযোজনের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা, প্রস্তুতি, নিজের ঝুঁকি সম্পর্কে ও তা মোকাবেলার পদ্ধতি জানা এবং মানুষের মধ্যে শিক্ষা ও সচেতনতা তৈরি করা প্রয়োজন।

”আর এক্ষেত্রে কারিগরি সহযোগিতা ও সৌহার্দ্য বাড়ানোর পাশাপাশি আবশ্যিকভাবে অর্থেরও প্রয়োজন হয়। অভিযোজনের কাজকে ত্বরান্বিত করতে আমরা এই সেন্টার করেছি।”

দক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজনের ক্ষেত্রে নতুন চালু করা কার্যালয় সমন্বয়ের কাজ করবে জানিয়ে তিনি বলেন, “পার্টনারদেরকে বাংলাদেশের সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।”

সকল অংশীজনকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মুন বলেন, “যারা জলবায়ু পরিবর্তনের কারণে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে তাদেরকে যেন সহযোগিতা করতে পারি, তারা যাতে অভিযোজন করতে, বেঁচে থাকতে এবং এগিয়ে যেতে পারে।“

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, “বৈশ্বিক ইস্যু জলবায়ু পরিবর্তনকে দুয়েকটা দেশের উপর ছেড়ে দিলে চলবে না। অন্য আরেকটা পৃথিবী যাতে আমরা পাব না, সেক্ষেত্রে এটা ছাড়া ভিন্ন চিন্তা করারও সুযোগ নেই।

“জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় অনেক দেশ এগিয়ে এসেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু দেশ এগিয়ে আসছে না। আমরা চাই তারাও এগিয়ে আসুক।”

মোমেন বলেন, “আমরা এই আঞ্চলিক কেন্দ্র প্রতিষ্ঠা করেছি। আমরা আশা করি আমাদের উন্নয়ন সহযোগী এবং সব দেশ তাদের সব ধরনের রিসোর্চ, অভিজ্ঞতা ও বিশেষ জ্ঞান এগিয়ে আসবে।”

দুর্যোগ মোকাবেলায়, অভিযোজন ও প্রশমনের ক্ষেত্রে বাংলাদেশের যে অভিজ্ঞতা, তা সবার সঙ্গে ভাগাভাগির সুযোগ এর মাধ্যমে তৈরি হবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন, জিসিএ-র প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাট্রিক ভার্কুইজেন বক্তব্য দেন।

একই রকম সংবাদ সমূহ

সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা

কুমিল্লার মনোহরগঞ্জের চার শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৫ শিক্ষার্থী ও চার শিক্ষক জাতীয় সংসদ ভবনবিস্তারিত পড়ুন

যতটুকু আমার প্রাপ্য তাও গ্রহণ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছি : সাবেক ধর্ম উপদেষ্টা

বিগত অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালনকালে নিজের চিকিৎসা বাবদ সরকারিবিস্তারিত পড়ুন

একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

বর্তমান প্রজন্মই দেশের প্রকৃত ভবিষ্যৎ উল্লেখ করে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশবিস্তারিত পড়ুন

  • দেশে চিকিৎসা ব্যয়ের ৮০ শতাংশই রোগীর পকেট থেকে আসে: সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাজেটে মানবসম্পদ উন্নয়ন ও অবকাঠামো খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে: সেতুমন্ত্রী
  • আগস্টের শেষেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ
  • লন্ডনের আদলে শিক্ষা ও দরিদ্রবান্ধব বাজেট, এটি স্মরণকালের ইতিহাস
  • বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
  • ‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’
  • দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর
  • চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর
  • আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই: মাহফুজ আলম