শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দূর্গাপুজা: ৪ দিন বন্ধের পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

শারদীয় দূর্গা পুজা উপলক্ষে ৪ দিন ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে ফের আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। ছুটি শেষে ইতোমধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন। এতে কর্মব্যস্ততা ফিরেছে বন্দরে।

শনিবার সকাল থেকে দু’দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুর“ হয়। এর আগে ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর শারদীয় দূর্গা পুজার ছুটিতে বন্দর বন্ধ ছিল।

বেনাপোল বন্দরের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মামুন জানান, শারদীয় দূর্গাপুজা উপলক্ষে ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে ৪ দিন আমদানী-রফতানী বন্ধ ছিল। শনিবার সকাল থেকে শুরু হয়েছে আমদানী-রফতানী বাণিজ্য। আমদানী-রফতানী বন্ধের এ ৪ দিন বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে দু’দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক ছিল।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, দূর্গা পুজার ছুটিতে বেনাপোল বন্দরে বাণিজ্য ৪দিন বন্ধ ছিল। এ সময় কোনো পণ্য আমদানি হয়নি। শনিবার ছুটি শেষে আবারো দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বানিজ্য স্বাভাবিক হয়েছে। বন্দরের কর্মকর্তা-কর্মচারী যারা ছুটিতে গিয়েছিলেন সবাই কর্মস্থলে যোগ দিয়েছে। ব্যবসায়ীরা যেন বন্দর থেকে আমদানি-রফতানি পণ্য দ্রুত খালাস নিতে পারেন সেজন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় তিনি আরও জানান, দেশের অর্থনীতি সচল ও পণ্য সরবরাহের ক্ষেত্রে করোনাকালীন আমদানি-রফতানি পণ্য ছাড় করাতে কাস্টমস হাউস যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার

আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্তবিস্তারিত পড়ুন

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতিরবিস্তারিত পড়ুন

  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান