শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) উপজেলার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিপি) আয়োজনে দারিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়ের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক। উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিআরডিপি কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, সহকারী পল্লী উন্নয়ন অফিসার (ইরেসপো) সোহরাব হোসেন, মাঠ সংগঠক ফরিদা ইয়াসমিন, হুমায়ন গাজী, হিসাব সহকারী আসাদুজ্জামান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহিনা আখতার, ফারুক হোসেন প্রমুখ।

প্রশিক্ষনে বাল্যবিবাহ, ইফটিজিং, কুসংস্কার প্রতিরোধের উপায় এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া প্রজজন স্বাস্থ্য সুরক্ষায় পরামর্শ ও সঠিক ভাবে উপায়ে সম্পন্ন করার বিষয়ে শিক্ষা দেওয়া হয়। পরে ইরেসপো প্রকল্পের আওতায় ১০০জন ছাত্রীর মাঝে স্যানিটারি ন্যাপকিন প্রদান করা হয়।

এছাড়া এই শিক্ষার্থীদের সমন্বয়ে মাসে প্রত্যেকে ২শত টাকা জমা প্রদান করে। সরকার ওই ছাত্রীদের কল্যাণে আরো ৪শত টাকা প্রদান করে মোট ৬শত টাকা সঞ্চয়ী উপহার দেয়। যা এককালীন পাবে ওই একশত ছাত্রী।

একই রকম সংবাদ সমূহ

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা

ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেবিস্তারিত পড়ুন

  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার
  • নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল