মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর জন্মসার্ধশত বার্ষিকী পালন

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: হজরত খান বাহাদুর আহ্ছান উল্লা (র.) এর জন্মসার্ধশত বার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া অনুষ্ঠান, বৃক্ষরোপন, কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের আয়োজনে, খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউনের সমন্বয়ে মাঘরী আহ্ছানিয়া শাখা মিশনের বাস্তবায়নে ফজরের নামাজের পর থেকে অর্ধবেলা পর্যন্ত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে মাঘরী আহ্ছানিয়া শাখা মিশনের সভাপতি আলহাজ্ব একরাম হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মহসিন হালদারের পরিচালনায় মোবাইল কলের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কেন্দ্রীয় মিশনের সহ-সভাপতি সাইদুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ আনোয়ারুল হক, আজীবন সদস্য আলহাজ্ব আনিসউজ্জামান খোকন প্রমুখ।

অন্যান্যদের মধ্যে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাবেক সভাপতি আব্দুর রব লিটু, উপজেলা ইমাম সমিতির সভাপতি আব্দুস সত্তার, উপজেলা মডেল মসজিদের ইমাম সাইফুদ্দীন ইয়াছিন, মাঘরী আহ্ছানিয়া মিশনের যুগ্ম-সম্পাদক আবু তৈয়ব খান, সহ-সম্পাদক ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন-অর-রশীদ, মাঘরী মিশনের জহুরুল ইসলাম, আব্দুল খালেক, আব্দুল আলিম, আনারুল হক আনু, ফিরোজ আনোয়ার, গোলাম মঈনউদ্দীন, শফিউল আলম মিঠু, আহছান উল্লাহ কল্লোল, তৌহিদ হোসেন, স্বাধীন হোসেন, তৌফিক সহ পীর আওলাদ সহ কেন্দ্রীয় মিশনের কর্মকর্তা, উপজেলার ২২টি শাখা মিশনের সভাপতি, সম্পাদক, এবং আহ্ছানীয়া মিশনের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মিলাদ, হার্মদ, নাতে রসুল, তাওল্লাদ শরীফ, কিয়াম, দোয়া মোনাজাত করা হয়।
পরে আগত অতিথিদের মাধ্যমে মিশন চত্বরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান ও ফলজ বৃক্ষ রোপন করা হয়।

উল্লেখ্য যে, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন ও শাখা মিশন শ্রষ্টার ইবাদাত, সৃষ্টির সেবা ব্রত নিয়ে দীর্ঘদিন ধর্মীয়, সেবা ও উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক