বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় গ্রাম উন্নয়ন কমিটির বার্ষিক সমাবেশ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় এটি পর্যায়ে বার্ষিক গ্রাম উন্নয়ন কমিটির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে, দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে এবং সুশীলনের বাস্তবায়নে পারুলিয়া ইছামতি টেকনিক্যাল কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রাক্তন শিক্ষক আফসার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পারুলিয়া ইউপি সচিব প্রবীর হাজারী। সুশীলনের সিডিও মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ইছামতি টেকনিক্যাল কলেজের শিক্ষক সোহেল রানা ও রায়হান কবির, সুশীলনের মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন স্পেশালিষ্ট মো. শরিফুজ্জামান, কুলিয়া ইউনিয়ন গ্রাম উন্নয়ন কমিটির পক্ষে ডা. জামাল উদ্দীন ফারুক, পারুলিয়া ইউনিয়ন গ্রাম উন্নয়ন কমিটির পক্ষে বিশ্বজিৎ সরকার, নওয়াপাড়া ইউনিয়ন গ্রাম উন্নয়ন কমিটির পক্ষে শংকরী শিক, দেবহাটা ইউনিয়ন গ্রাম উন্নয়ন কমিটির পক্ষে উওম রায়, ফিরোজ শাহ আলম ও উত্তম রায় প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুশীলনের সিডিও আসাদুজ্জামান রিপন, নিলাদ্রী বিশ্বাস, জ্যোৎনা বালা, জেসিডিও পিন্টু মন্ডল, আকরাম ফারুখ সহ দেবহাটা এপির ফ্যাসিলিটেটরবৃন্দ। উত্তর পারুলিয়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি তারেক মনোয়ার সহ ৫২টি গ্রাম উন্নয়ন কমিটির ২৬০ জন সদস্য, সুশীলনের বিভিন্ন পর্যয়ের কর্মকর্তাগন।
এসময় অংশগ্রহণকারীদের পক্ষ থেকে বিগত দিনের বিভিন্ন উন্নয়ন ও চ্যালেঞ্জের কথা তুলে ধরা হয়। সেই সাথে বাল্য বিবাহ মুক্ত উপজেলা করতে এবং শিশু সুরক্ষা, শিশু অধিকার নিয়ে আলোচনা করা হয়। প্রতিটি ইউনিয়ন থেকে উপস্থিত সকল গ্রাম উন্নয়ন কমিটির সম্মানিত সদস্যবৃন্দ তাদের কার্যক্রম, তাদের নিজস্ব নেতৃত্বে তারা বাল্যবিবাহ প্রতিরোধ করে ঐ শিশুকে স্কুলগামী করানো, শিশুশ্রম বন্ধে শিশু সহ তার পরিবারকে সচেতন করা, এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থায় ড্রেন নির্মাণ, রাস্তা মেরামত সহ বিভিন্ন সরকারি দপ্তরের সাথে সংযোগ তৈরির মাধ্যমে প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, দর্জিবিদ্যা প্রশিক্ষণ, কৃষি প্রশিক্ষণের মাধ্যমে কৃষি সহায়তা সহ বেকারত্ব লক্ষ্যে যুবউন্নয়নের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা। প্রাকৃতিক পরিবেশ বান্ধব গ্রাম গড়তে বৃক্ষ রোপণে কার্যকরী ভূমিকা পালন করছে গ্রাম উন্নয়ন কমিটি।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী