মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ঘূর্ণিঝড় ডানা মোকাবিলায় প্রস্তুতি সভা

দেবহাটা প্রতিনিধি: ঘূর্ণিঝড় ডানা মোকাবিলায় দেবহাটায় প্রস্তুতি সভা করেছে প্রশাসন।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জরুরী ভিত্তিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার পরিচালনায় বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াসিন আলী, দেবহাটা ফায়ার সার্ভিসের লিডার কলিম হোসেন প্রমুখ।
এদিকে ঘূর্ণিঝড় ডানা মোকাবিলায় দেবহাটায় ১৫ টি সাইক্লোন সেল্টার ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে যাতে মানুষ আশ্রয় নিতে সেজন্য প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি কন্ট্রোল রুম খোলা হয়েছে। মাইকিং, উদ্ধার টিম, বাজার গুলোতে শুকনা খাবার মজুদ সহ বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি পল্লী বিদ্যুৎ, পুলিশ, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও যদি বৈদ্যুতিক খুঁটি, ছেঁড়া তার পড়ে থাকলে স্পর্শ না করে সাথে সাথে কর্তৃপক্ষকে খবর দিতে হবে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে জানা গেছে, ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা দিয়ে উপক‚ল অতিক্রম করতে পারে। এটি অতিপ্রবল না হলেও প্রবল ঘূর্ণিঝড় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড় ডানার অগ্রভাগ ভারতের উপক‚ল দিয়ে অতিক্রম করার আশঙ্কা থাকায় বাংলাদেশে এর প্রভাব কিছুটা কম থাকতে পারে। তবে আঘাত হানলে বাংলাদেশের উপক‚ল অঞ্চলের ওপর দিয়ে সেটা যেতে পারে। ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিমবঙ্গ বা উড়িষ্যা দিয়ে স্থলভাগ অতিক্রম করবে। তবে কাছাকাছি এসেও অনেক সময় গতিপথ পরিবর্তন হতে পারে। তবে খুলনা ও বরিশালে বেশি প্রভাব ফেলতে পারে। তবে বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে এর শক্তি সম্পর্কে বোঝা যাবে বলেও জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী