বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরের কানাইডাংগা মাধ্যমিক বিদ্যালয় নিয়ে ষড়যন্ত্র! শান্তিপূর্ণ পরিবেশে বিদ্যালয় কার্যক্রম পরিচালনার দাবি

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর উপজেলার কানাইডাংগা মাধ্যমিক বিদ্যালয় নিয়ে নানাবিধ ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে। শান্তিপূর্ণ পরিবেশে বিদ্যালয় কার্যক্রম পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি করা হয়েছে। ২৩ অক্টোবর কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন বরাবর বিদ্যালয়ের শিক্ষক, কমিটির সদস্য ও ছাত্র-ছাত্রীরা লিখিতভাবে আবেদন করেছেন।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও কানাইডাংগা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন বরাবর লিখিত আবেদন সূত্রে জানা গেছে, ১৯৮৩ সালে কানাইডাংগা মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তখন থেকে বিদ্যালয়টি অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়টিতে লেখাপড়ার মানসহ সার্বিক বিষয়ে ভালো অবস্থানে রয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সবুর অত্যন্ত সুনামের সাথে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করে আসছেন। কিন্তু গত ৫ আগস্ট সরকারের পদ পরিবর্তনের পর থেকে এলাকার একটি স্বার্থন্বেষী মহল বিদ্যালয়ের সীমানা প্রাচীর মধ্যে জোরপূর্বক ক্লাব করার পায়তারা করে আসছে। তারা ইতিমধ্যে মিথ্যা, বানোট, ভিত্তিহীন ও কাল্পনিক অভিযোগ এনে মানববন্ধন করেছে। তাছাড়া ষড়যন্ত্রকারীরা প্রতিদিন বিদ্যালয়ের পাশে জড়ো হয়ে বিদ্যালয় কার্যক্রমে বাধা সৃষ্টি এবং বিভিন্ন প্রকার ভয় ভীতি প্রদর্শন করছে। যে কারণে বিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হচ্ছে। তাছাড়া বিভিন্ন প্রকার মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও কাল্পনিক অভিযোগ এনে আপনার দপ্তরে আবেদন করেছে।
এ ব্যাপারে ২৩ কানাইডাংগা মাধ্যমিক বিদ্যালয়ের কার্যক্রম শান্তিপূর্ণ পরিবেশে পরিচালনা করার জন্য বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক সদস্য ও ছাত্র-ছাত্রীরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন বরাবর আবেদন করেছেন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর