শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে প্রস্তুতি সভা

দেবহাটা প্রতিনিধি: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (৪৫তম বিজ্ঞান মেলা), ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৫৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইদ্রিস আলী, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার, নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ওএস শফিকুল ইসলাম।

উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, সরকারি খানবাহাদুর আহছান উল্লা কলেজের প্রভাষক আবু তালেব।

হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের প্রভাষক রাম প্রসাদ, পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, টাউনশ্রীপুর শরচ্চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকগন উপস্থিত ছিলেন।

এসময় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (৪৫তম বিজ্ঞান মেলা), ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৫৮ম বিজ্ঞান বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া আগামী (৩০ জানুয়ারী) বিজ্ঞান মেলা এবং (৩১ জানুয়ারী) কুইজ প্রতিযোগী হবে বলে প্রস্তুতি নেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। ১৮৫বিস্তারিত পড়ুন

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার স্বল্পগতির রিকশা বা ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণেবিস্তারিত পড়ুন

নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যায় তার বাসাবিস্তারিত পড়ুন

  • ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী
  • পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন
  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • তাহসিফের মৃত্যু: মিলছে না ৬ প্রশ্নের উত্তর
  • ‘আম্মু আমি আসছি’ শেষ মেসেজ পাঠিয়েছিলেন তাহসিফ
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড
  • চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার
  • সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বে জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ
  • তুরাগে মিলল বিমানবাহিনীর নিখোঁজ সাবেক কর্মকর্তার লাশ
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, নিয়ম ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা