শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় দলবল নিয়ে দিন দুপুরে মৎস্যঘেরে লুট-ভাংচুর, থানায় অভিযোগ!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার শশাডাঙ্গা এলাকায় দিনদুপুরে মৎস্যঘের লুটের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভ‚ক্তভোগী দক্ষিন কুলিয়া গ্রামের মৃত ছইল উদ্দীন গাজীর ছেলে আব্দুর রশিদ গাজী (৬৫) বাদি হয়েছে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এই ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে ২০/২৫ জনকে অজ্ঞাতনামা করে এ অভিযোগ দায়ের করা হয়। এতে অভিযুক্তরা হলেন পূর্ব কুলিয়া গ্রামের মৃত জসীম উদ্দীন সরদারের ছেলে করিম হাজী ও নরিম সরদার, একই এলাকার করিম হাজীর ছেলে ওসমান সরদার, ডাকনাম মেজ’র ছেলে রাজ্জাক সরদার, তরিকুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, শেখ হাসিনার পদত্যাগের পরের দিন গত ৬ আগস্ট দুপুরে শশাডাঙ্গা এলাকার মৎস্য জগন্নাথপুর (ছোট) মৌজা, এস, এ খতিয়ান নং-১১২, আর,এস-৬৯৩ দাগ নং-এস, এ-২৩৭/৩১৪, হাল-১০০৫, জমির পরিমান-৩.৩০ একর জমিতে মৎস্যচাষ করে আসছেন আব্দুর রশিদ গাজী। তিনি জানান, কোবলা দলিল মূলে খরিদ করে সেখানে মৎস্যঘের করে ২০২০ সাল থেকে ভোগ দখল করে আসছি। বিগত বছরের ন্যায় এবছরও উক্ত ঘেরে বাগদা, গলদা চিংড়ীসহ বিভিন্ন প্রজাতির সাদা মাছের চাষ করা হয়। কিন্তু গত ৬ আগস্ট বেলা ২ টার দিকে ঘেরে অনধিকার প্রবেশ করে জাল দিয়ে ঘের থেকে ২৫ হাজার টাকা মূল্যে মাছ লুট করে এবং ঘেরের বাসা ঘর পুড়িয়ে দিয়া অনুমানিক ১৫ হাজার টাকার ক্ষতিসাধন করে। এছাড়া ঘেরের বাসার মধ্যে থাকা সোলারের প্যানেল, ব্যাটারী, মাছের খাদ্য, একটি বাটাম মোবাইল ফোন কেড়ে নিয়ে চলে যায়। সর্বমোট যার আনুমানিক মূল্য ২৭ হাজার টাকা। একপর্যায়ে তারা আমাদেরকে জীবন নাশের হুমকীসহ বিভিন্ন প্রকার ভয়ভীতির হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে বিষয়টি আমরা স্থানীয়ভাবে মীমাংসা করে ঘেরে পুনরায় বাসা ঘর তৈরী করি। কিন্তু তারা (১৯ আগস্ট) সোমবার দিবাগত রাতে আমাদের ঘেরে অনধিকার প্রবেশ করে জোরপূর্বক বড় জাল দিয়ে ঘের থেকে দেড় লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায় এবং ঘেরের বাসা ঘর ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে। যাওয়ার সময় ঘেরের ভেড়ীবাধের উপরে থাকা দুইটি ৩ ইঞ্জি চায়না স্যালোমেশিন নিয়ে চলে যায়। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভোগায় (১৯ আগস্ট) দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
করিম হাজী জানান, ওই জমিটি আমাদের বিনিময়কৃত সম্পত্তি। ইতোপূর্বে ইউনিয়ন চেয়ারম্যানের ক্ষমতা বেদখল ছিল। আমরা আমাদের জমি নিজেদের দখলে নিয়ে নিয়েছি।
এবিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন