শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিকের বাড়িঘর ভাংচুর-লুটতরাজ ও অগ্নিসংযোগ!

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামের সাংবাদিক সেলিম হোসেনের বাড়িঘর ভাংচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগ করেছেন দৃবৃত্তরা। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ ও দেশত্যাগ করার পর পূর্ব শত্রুতার বিরোধে চলমান রাজনৈতিক অস্বস্তিতার সুযোগ নিয়ে একই তারিখে অনুমান রাত ৮ টার দিকে দৃবৃত্তরা সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আলোকিত সকাল পত্রিকার সাতক্ষীরার সাংবাদিক সেলিম হোসেনের বাড়িতে ঢুকে সাংবাদিক সেলিম হোসেনের ও তার ছোট ভাই ইলেকট্রনিক মিস্ত্রি সোহেল রানার বাড়ি ঘর, ফ্রিজসহ আসবাবপত্র ভাংচুর, লুটতরাজ ও বস্ত্র কাপড়, আসবাবপত্র, হাফিজিয়া মাদ্রাসার বইখাতাসহ প্রয়োজনী কাগজপত্র অগ্নিসংযোগ করে এবং সাংবাদিক সেলিম হোসেনকে যেখানে সেখানে দেখতে পেলে তাকে মেরে ফেলবে হুমকি দিয়ে চলে যায় বলে সাংবাদিক সেলিম হোসেনের পরিবার জানান। সাংবাদিক সেলিম হোসেনের বাড়ি ভাংচুরের ঘটনার পরদিন দৃবৃত্তরা ৫৬ হাজার টাকা ও স্বর্ণ গহনা লুটতরাজসহ অন্যান্য আসবাবপত্র মালামাল ভাংচুর অগ্নিসংযোগ করে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করছেন বলে সাংবাদিক সেলিম হোসেনের পরিবার জানান।
সাংবাদিক সেলিম হোসেন বলেন, আমি একজন নিরিহ দিনমজুর পরিবারের সন্তান। আমি সাংবাদিক পেশায় কাজ করি। আমার পিতা একজন প্রতিবন্ধী। আমার পিতা কোনো কাজ করতে পারে না। আমাদের আর্থিক অবস্থা তেমন ভালো না। কৃষি জমি চাষ করে আমাদের কোনো রকম সংসার চলে। আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম না এবং নেই। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন সাংবাদিক পেশাগত ভাবে আমি কোনো দলীয় ও সাধারন মানুষের কোনো সময়ের জন্য ক্ষতিসাধন এবং বিরোধী করিনি । আমি ন্যায় সংঘটিত ভাবে সাংবাদিক পেশাগত থেকে অসহায় সাধারণ মানুষের ও সর্ব দলীয় সংগঠনের সহযোগিতা করার চেষ্টা করেছি এবং আমি অসহায় সাধারণ মানুষের পাশে সহযোগিতা করেছি। আমি বাড়ির বাহিরে আমার সাংবাদিকতা পেশাগত কাজে থাকা অবস্থাকালীন গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ ও দেশত্যাগ করার পর আমার পরিবারের কাছ থেকে আমি জানতে পারি একই তারিখে অনুমান রাত ৮ টার দিকে দৃবৃত্তরা লোহার রড, রামদা, লাটিশোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়িতে প্রবেশ করিয়া আমার ও আমার ছোট ভাইয়ের বাড়িঘর ও আসবাবপত্র ভাংচুর করে এবং বস্ত্র কাপড়, হাফিজিয়া মাদ্রাসার পড়ুয়া ছাত্র আমার ছেলের আরবী বইখাতাসহ আসবাবপত্র ও আমার অফিসের প্রয়োজনী কাগজপত্র অগ্নিসংযোগ করে। এসময় দূবৃত্তদের প্রাণনাশের হুমকির ভয়ে আমার পরিবার তাদের সামনে আসতে এবং বাঁধা দিতে কেউ সাহস পায়নি। ঘটনার সময় কেউ যদি বাঁধা দিতে আসে তাহলে আমার পরিবারকে মেরে ফেলার হুমকি দেয় দৃবৃত্তরা। আমাকে যেখানে সেখানে দেখতে পেলে আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায় দৃবৃত্তরা। তিনি আরো বলেন, দৃবৃত্তদের আগুনে রক্ষা পায়নি হাফিজিয়া মাদ্রাসার পড়ুয়া আমার ছেলের আরবী বইখাতা, পাঞ্জাবি টুপি। আমার বাড়ি ভাংচুরের খবর শুনে দৃবৃত্তদের ভয়ে আমি বাড়িতে আসতে পারিনি। ঘটনারদিন আমি সাতক্ষীরার বাহিরে ছিলাম। এছাড়াও আমার বাড়ি ভাংচুরের তিনদিন পর আমি জানতে পারি আমার বাড়ি ভাংচুরের ঘটনার পরেদিন রাতে আমার বাব চাচাদের জমিতে আমার হাতে গড়া প্রতিষ্ঠিত বাইপাস সড়কে বায়তুন নুর জামে মসজিদের গেট ও তালা ভাংচুর করিয়া মসজিদে প্রবেশ করে আলমারীর তালা ভেঙ্গে বই খাতা ছড়িয়ে ফেলে দেয় দৃবৃত্তরা। তবে এটি পূর্ব শত্রুতার বিরোধে প্রতি হিংসার আক্রশে চলমান রাজনৈতিক অস্বস্তিতার সুযোগ নিয়ে দৃবৃত্তরা আমার বাড়িতে সংহিতা ঘটনা ঘটিয়েছেন বলে আমি মনে করি। আমি ও আমার পরিবার আতঙ্ক ও জানমালের নিরাপত্তাহীনতা ভুগছি। এ ব্যাপারে প্রশাসনের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন সাংবাদিক সেলিম হোসেনের পরিবার।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন