শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ধর্মীয় অনুষ্ঠান করতে আমার অনুমতি নেওয়া লাগবে না আলফা

দেবহাটা প্রতিনিধি: নবনির্বাচিত দেবহাটা উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফা বলেছেন, জনগনের সমস্যা জানার জন্য পারুলিয়াস্থ আমার পারুলিয়া বাড়ির সামনে ও উপজেলা বক্সে অভিযোগ বক্স বসানো হবে। যাতে যে কেউ তাদের সমস্যা নিয়ে লিখে আমাকে জানাতে পারবে।

ধর্মীয় অনুষ্ঠান ওয়াজ মাহফিল, পুজার জন্য আমার কাছে পারমিশন নেওয়া লাগবে না। যা ধর্ম সে পালন করবে। মানুষের সমস্যা না হয় এমন কাজ থেকে বিরত থেকে ধর্ম পালন করবেন। আপনারা আমার পাশে যেমন ছিলেন আগামীতে থাকবেন।

আরো বলেন, চিকিৎসা নিতে হাসপাতালে রুগি গেলে আগে চিকিৎসা পরে খাতায় লেখবেন পরে। আমার সাথে সরাসরি কথা বলার সুযোগ থাকবে। কোন মাধ্যম লাগবে না কথা বলতে। আমাকে না দেখে আপনার ভোট দিয়েছেন আমি আপনাদের প্রতি কৃতাজ্ঞ। তাই আগামী ৫ বছর আপনাদের জন্য কাজ করবো।

আপনাদের ঋণ কখনো শেষ হবে না। যেখানে সমস্যা থাকবে আমাকে জানাবেন আমি সরকারের পাশাপাশি নিজের সাধ্যমত চেষ্টা করবো। আমি যদি আর্থিক ভাবে সচ্ছল থাকি আমার কাছ থেকে কেউ ফিরবেন না। আমি ভুলের উদ্ধে নয়, তাই ভুল হলে আমাকে বলবেন।

কোন অনিয়ম সয্য করা হবে না। সাধারণ মানুষকে পুঁজি করে ব্যবসা করতে দেওয়া হবে না। রাষ্ট্রের টাকা অপব্যবহার করতে দেব না। আমার বেতন বা সম্মানির টাকা ধর্মীয় প্রতিষ্ঠান ও মানুষের কল্যাণে ব্যায় করবো।

ফেসবুকে একটি পেজ খোলা হবে যেখানে একজন লোক নিয়োগ করা হবে। আমার ফোনে যদি নাও পান ওই পেজে মেসেজ করলে সাথে সাথে সমাধান পাওয়া যাবে।

বুধবার (২২ মে) সখিপুর এলাকার আলমগীর হোসেন নামের এক যুবকের উদ্যোগে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদাউস আলফা।

একই রকম সংবাদ সমূহ

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা

ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেবিস্তারিত পড়ুন

  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার
  • নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল