শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধ ও বৃহস্পতিবার (৫ ও ৬ জুন) উপজেলার টাউনশ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহায়তায় ও সুশীলন কর্তৃক বাস্তবায়িত এ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় কুলিয়া, পারুলিয়া, দেবহাটা ও নওয়াপাড়া ইউনিয়নের গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, স্থানীয় সরকারের প্রতিনিধিবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ, বে-সরকারী কর্মকর্তা, শিশু ফোরামের নেতৃবৃন্দ ও প্রকল্পের আওতাধীন উপকারভোগীরা অংশগ্রহন করেন।

সভায় গত এক বছরের কাজের পর্যালোচনা ও আগামী এক বছরের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এরিয়া প্রোগ্রামের অন্তর্ভুক্ত স্বাস্থ্য ও পুষ্টি, জীবিকায়ন ও স্পন্সরশীপ প্রোজেক্টের সকল কার্যক্রমে কমিউনিটির লোকজনের বিশেষ করে শিশুর অংশগ্রহণ ও মতামত প্রদানের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়।

গত ১ বছরে কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা ও কমিউনিটির প্রয়োজনের ভিত্তিতে কার্যক্রমের পরিবর্তন ও পরিবর্ধন আলোচনায় স্থান পায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এপি ম্যানেজার লাভলু খান।

বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, সহকারী প্রধান শিক্ষক সঞ্জিব ব্যানার্জী।

সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার গৌরঙ্গ চন্দ্র ঘোষ, সিডিও মিজানুর রহমান প্রমুখ। কর্মশালাটি পরিচালনা করেন সুশীলনের মনিটরিং ও ইভ্যালুয়েশন স্পেশালিষ্ট মামুন হোসেন। দুইদিন ব্যাপী কর্মশালাটিতে উপজেলা ৪টি ইউনিয়নের গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ফোরাম, ধর্মীয় নেতা, সরকারি-বেসরকারি প্রতিনিধিরা অংশ নেন।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান