শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার সখিপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) সকাল ৯ টায় উপজেলার চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনীয় খেলায় প্রধান অতিথি ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ইউপি সদস্য নজরুল ইসলাম।

উপস্থিত ছিলেন এনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সেলিম উল্লাহ, সহকারী প্রধান শিক্ষক সালাউদ্দীন আহম্মেদ, ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল্লাহ আল তারিক, চন্ডিপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুহিনা আক্তার, স্থানীয় সমাজসেবক মোনাজাত আলী গাজী, আলমগীর হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ কুমার পাল।
উদ্বোধনীয় খেলায় ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ ও দক্ষিণ সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ অংশ নেয়।

পরে এনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ ও চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আগামী ৮ জুন কোয়ার্টার ফাইনাল, ৯ জুন সেমি ফাইনাল, ১০ জুন ফাইনাল অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।বিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ
  • জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
  • মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা