শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির কাটাকাটিতে ঘোড়া প্রতীকের সমর্থকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে চিংড়ি সমর্থকরা

স্টাফ রিপোর্টার: আশাশুনির কাটাকাটিতে ঘোড়া প্রতীকের এক সমর্থককে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। বুধবার দিবাগত রাত দশটায় কাদাকাটি ইউনিয়নের মক্কার পুকুরপাড়ে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আলী হোসেন (৫০) সে কাদাকাটি গ্রামের মৃত শাহাবুদ্দিন মালির ছেলে।

আলী হোসেনের স্ত্রী সালমা খাতুন জানায়, সম্প্রতি আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে আলী হোসেন পরাজিত ঘোড়া প্রতীকের প্রার্থীর সমর্থন করায় নির্বাচনের পর থেকে চিংড়ি মাছ সমর্থিত ইউপি সদস্য বশির আহমেদ টুটুলের সদস্যরা প্রতীকের সমর্থকদের খুঁজতে থাকে। বুধবার রাতে কাটাকাটির মক্কার পুকুর পাড়ে একা দাঁড়িয়ে থাকতে দেখতে পেয়ে বশির তাকে পিটাতে থাকে।

পরে তাদের সহযোগী টিটুল বাহিনীর সদস্য, শুভ, রিপন, সান্টু রায়হান সহ ৮/১০ সদস্যরা এসে পুনরায় পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার অবস্থা আশঙ্কর জনক বলে পরিবারের সদস্যরা জানায়।

তিনি আরো জানান, আমি বাদী হয়ে আশাশুনি থানায় বশির মালী (৪২), মোস্তাফিজুর রহমান লিপটন (৪৫), তানভীর আহম্মেদ রিপন (৩৮), মোঃ শাওন (২১), আফজাল হোসেন শুভ (৩০), ছাব্বির হোসেন (২৩), মোনায়েম হোসেন (৫২), মোঃ তুহিন (২৫), পিতা- সবুর সানা, মোঃ মতিকুল (২৩), সর্ব সাং- আরা, আশাশুনি একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ ওসি বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, ঘটনাটি শোনা মাত্রই পুলিশ পাঠানো হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহত পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…