বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় বাস-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত- ৬

সাতক্ষীরা-কালিগজ্ঞ মহাসড়কের চাঁদপুর এলাকায় যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে লক্ষীকান্ত মন্ডল (৫৭) নামে এক মাছ ব্যাবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মহেন্দ্রে থাকা অপর ৬ যাত্রী।

নিহত মাছ ব্যাবসায়ী সাতক্ষীরার সদর উপজেলা বৈচনা গ্রামের মৃত যতীন্দ্র নাথ মন্ডলের ছেলে। আহতরা হলেন, একই এলাকার প্রেমকান্ত মন্ডল, সাধনা রানী, সরমা মন্ডল, কবিতা মন্ডল, মনীষা, সীতা মন্ডল।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সাতক্ষীরা-কালিগজ্ঞ মহাসড়কের চাঁদপুর মাদরাসা সংলগ্ন এলাকায় মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।

নিহত লক্ষীকান্ত মন্ডলের বড় ভাই দুলাল চন্দ্র মন্ডল জানান, কালিগজ্ঞ থেকে একটি অনুষ্ঠান শেষে তার ভাই লক্ষীকান্ত সহ ৬জন মহেন্দ্র যোগে বাড়ি ফিরছিলেন।

পথিমধ্যে চাঁদপুর এলাকায় আসলে তাদের বহনকারী মাহিন্দ্রাটির সাথে বিপরীত দিক থেকে আসা মামুন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মাহিন্দ্রাটি উল্টে পড়ে ৬জন গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার ভাই লক্ষীকান্তের মৃত হয়। অপর আহতরা সেখানে চিকিৎসাধীন বলে জানান তিনি।

নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন ও দেবহাটা থানার উপ পরিদর্শক সুজন তালুকদার সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাস সহ চালক রুবেল হোসেনকে আটক করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর