শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় বিএনপির সম্মেলনে স্বেচ্ছাসেবকলীগ নেতা প্রার্থী হওয়ায় সাংবাদিক সম্মেলন

দেবহাটা প্রতিনিধি।। দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সম্মেলনে এক স্বেচ্ছাসেবকলীগ নেতা প্রার্থী হওয়ার প্রতিবাদে অপর প্রার্থী সাংবাদিক সম্মেলন করেছেন।
সাংবাদিক সম্মেলনটি করেছেন উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ও উক্ত ওয়ার্ডের বিএনপির সাধারন সম্পাদক প্রার্থী নাংলা গ্রামের মৃত নুরুদ্দীন গাজীর ছেলে জাকির হোসেন।
দেবহাটা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে শুক্রবার ১আগষ্ট রাত ৮টায় অনুষ্ঠিত উক্ত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে জাকির হোসেন বলেন, তিনি দীর্ঘ ১৫ বছর উক্ত ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ওয়ার্ড বিএনপির সম্মেলনে শুক্রবার ১আগষ্ট গিয়ে দেখেন তার প্রতিপক্ষ হিসেবে নওয়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রার্থী হয়েছেন। তিনি তাৎক্ষণিক উক্ত স্বেচ্ছাসেবকলীগ নেতা সাইফুল ইসলামের অনুমোদিত স্বেচ্ছাসেবকলীগের কমিটির প্রমানপত্রসহ বিএনপির টিম লিডারসহ সংশ্লিষ্ট বিএনপির নেতৃবৃন্দের কাছে উপস্থাপন করেন। কিন্তু টিম লিডার প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে তার সেই আবেদন খারিজ করে সাইফুলকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেয়। একজন আওয়ামীলীগ নেতার বিপক্ষে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের পরিপহ্নী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নীতি আদর্শ ও নির্দেশনার পরিপহ্নী হওয়ায় তিনি এর তীব্র প্রতিবাদ জানান এবং ভোট বর্জন করেন। জাকির হোসেন বলেন, তিনি দীর্ঘ ১৬ বছর বিএনপি করার কারনে তিনি আওয়ামীলীগের রোশানলের শিকার হয়ে ৮টি মিথ্যা ও গায়েবী মামলার আসামী কয়েকবার জেল খাটেন। এমনকি ২০২৪ সালের ৫আগষ্ট স্বৈরাচার পতনের দিনেও তিনি মিথ্যা মামলায় জেলহাজতে ছিলেন। ৫ আগষ্টের পরে তিনি আদালত কর্তৃক মুক্ত হন। এতো ত্যাগ ম্বীকারের পরেও এধরনের কাজ করা বিএনপি নেতৃবৃন্দের কোন ধরনের আচরন ও কোন নীতির মধ্যে পড়ে এ প্রশ্ন করেন জাকির হোসেন।
জাকির হোসেন বিষয়টি জেলা বিএনপি, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সুদৃষ্টি ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন করেছেন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, হাসপাতালে দ্বিতীয় দফা হামলায় যুবক নিহত

ফারুক রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকরবিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরণ

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকারবিস্তারিত পড়ুন

  • ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা
  • দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার
  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি