বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত আবৃত্তি শিল্পী ও গল্পকার মনিরুজ্জামান ছট্টু

গাজী হাবিব, সাতক্ষীরা: রিমঝিম শ্রাবণের সুরেলা বিকেলে আবৃত্তি, কবিতা ও গানে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো সব্যসাচী আবৃত্তি সংসদের প্রতিষ্ঠাতা, শক্তিমান আবৃত্তিকার ও গল্পকার মনিরুজ্জামান ছোট্টুর জন্মদিন। বন্ধু-বান্ধব, সহকর্মী, পরিবার এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষীর ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হন এই গুণীজন।

শুক্রবার (০১ আগস্ট) বৃষ্টিস্নাত বিকেল ৪টায় সাতক্ষীরার মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলের পৃষ্ঠপোষকতায় ম্যানগ্রোভ সভাঘরে চিত্রকর পূর্ণ দেব পাল ও তাঁর শিষ্যদের আঁকা চিত্র প্রদর্শনী উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়ে মনিরুজ্জামান ছট্টুর জন্মদিনের মূল অনুষ্ঠান চলে রাত সাড়ে ৮ টা পর্যন্ত।

সব্যসাচী আবৃত্তি সংসদের সদস্য কাজী তাহিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে কবি ও গল্পকার মনিরুজ্জামান ছোট্টুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে স্মৃতিচারণ করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও রবীন্দ্র গবেষক আব্দুল হামিদ, কবি শুভ্র আহমেদ, জেলা সাহিত্য পরিষদের সভাপতি কবি শহীদুর রহমান, কবি সম তুহিন, উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, কবি নুরুজ্জামান সাহেব, চিত্রকর পূর্ণ দেব পাল, সব্যসাচীর সদস্য মৃন্ময়ী মৃন্ময়ী মন্ডল, ব্যাংকার শাওলী নাজনীন, আবৃত্তিকার স্বপ্না চক্রবর্তী, বন্ধু নাজমুল হক পল্টু, ইউনুছ আলী প্রমুখ।

মর্নিং সান স্কুলের পরিচালক শেখ আমিনুর রহমান কাজল বলেন, ‘এমন গুণীজনের জন্মদিন আয়োজন করতে পেরে আমরা গর্বিত। এস এম তুহিন, বাবু ভাই এবং মনিরুজ্জামান মুন্না ভাইয়ের সহায়তা ছাড়া এই আয়োজন সম্ভব হতো না।’ তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গুণী এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন স্বপ্না চক্রবর্তীসহ সব্যসাচী আবৃত্তি সংসদের শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন, আবৃত্তিকার মনিরুজ্জামান ছট্টুর সহধর্মিনী আফরোজা খাতুন লাভলী, বোন নাজমা বেগম, মেয়ে তামান্না নাজনীন তন্বী, জামাতা মাহমুদ চৌধুরী, মর্নিং সান স্কুলের পরিচালক শেখ আমিনুর রহমান কাজলের সহধর্মিনী সানজিদা সুলতানা, গাজী হাবিব, মনিরুজ্জামান মুন্নাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যারা ফুল, শুভেচ্ছা বার্তা ও কবিতার মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।

এছাড়া জন্মদিন উৎসবে সব্যসাচী আবৃত্তি সংসদের শিক্ষার্থী, মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলের শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী এবং জেলার কবি, সাহিত্যিক ও সাহিত্যপ্রেমী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া চিত্র শিল্পীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। সবশেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্ত করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু

সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকায় জামায়াতে ইসলামীর মাসব্যাপী দাওয়াতি অভিযানের অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা

সড়কে দুর্ঘটনা হ্রাসকল্পে স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি মাসে সচেতনতা প্রচারণা চালাচ্ছেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি
  • সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারী (৪০)’র লা*শ উদ্ধার
  • প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল
  • যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা
  • ১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা